
সোলায়মান,স্টাফ রির্পোটারঃ
গাজীপুর রিজিয়নের আওতাধীন গোলড়া হাইওয়ে থানার উদ্যোগে এবং ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) ধামরাই উপজেলা শাখার সহযোগিতায় কালামপুর বাসস্ট্যান্ড ও আশপাশ এলাকায় সোমবার সকালে মহাসড়কে অবৈধভাবে স্থাপিত গ্রাম্যমান দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান কউশিক আহাম্মেদ। এ সময় মহাসড়কের উপর দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট, চা-স্টল ও অস্থায়ী স্থাপনা অপসারণ করা হয়।
অভিযান শেষে তিন চাকা বিশিষ্ট যানবাহনের চালকদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চালকদের ট্রাফিক আইন মেনে চলা, বৈধ কাগজপত্রসহ যানবাহন চালানো এবং মহাসড়কে অপ্রয়োজনীয়ভাবে গাড়ি পার্ক না করার আহ্বান জানানো হয়।
ওসি দেওয়ান কউশিক আহাম্মেদ বলেন, “মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। যাত্রীদের নিরাপত্তা ও যান চলাচলের স্বাভাবিকতা রক্ষায় সবাইকে আইন মেনে চলতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন নিসচা ধামরাই উপজেলা শাখার সভাপতি, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবহন শ্রমিক নেতা ও গণমাধ্যমকর্মীরা।
গোলড়া হাইওয়ে থানা কর্তৃপক্ষ জানিয়েছে, মহাসড়কে অবৈধ দখল ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে

