
দীপক শর্মা-ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও সদর থানার কনস্টেবল মো. আজিজুল ইসলামকে অপহরণ, মারধর ও চাঁদা দাবির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনাটি ডিউটিরত অবস্থায় হামলা নাকি ব্যক্তিগত আর্থিক লেনদেনের জেরে ঘটেছে, তা নিয়ে তৈরি হয়েছে আলোচনা।
তবে স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল বন্ধক রেখে ঋণ নেওয়াকে কেন্দ্র করে কনস্টেবল আজিজুল ইসলামের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছিল।
অভিযোগ রয়েছে, গত ১৪ মে শহরের গোয়ালপাড়া এলাকা থেকে সাদা পোশাকে দায়িত্ব পালনকালে তাকে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে মারধর করা হয়। পরে শহরের একটি মোটরসাইকেলের দোকানে আটকে রেখে ১ লাখ ১০ হাজার টাকা চাঁদা দাবি ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ করেন তিনি।

