
দেশীয় মাছের বংশবৃদ্ধি ও জলজ জীববৈবিত্র্য রক্ষায় টাঙ্গাইল জেলার ১২ উপজেলায় আজ ২২ জুন, ২০২৬ তারিখে একযোগে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ এর আওতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনারগণ এবং মৎস্য দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে নদী, বিল ও উন্মুক্ত জলাশয় থেকে মোট ৩১,১৫৭ মিটার অবৈধ জাল জব্দপূর্বক ধ্বংস করা হয়।
জনস্বার্থে এবং জলজ সম্পদ রক্ষায় সমগ্র জেলায় এ অভিযান অব্যাহত থাকবে।

