Author: G S Joy
তারেক আল-আমিন-ভাণ্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের এক ই পরিবারের তিন সদস্য হিন্দু ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। রানা যায়, ২০২৫ জুন রোজ শুক্রবার নোটারি পাবলিকের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন ,অনিল দত্ত, পিতা নরেন্দ্র নাথ দত্ত। বর্তমান নাম, আব্দুর রহমান। অনিমা দত্ত, স্বামী – অনিল দত। বর্তমান নাম, ফাতেমা। উত্তম কুমার, পিতা – অনিল দত্ত। বর্তমান নাম, নুরনবী।নও মুসলিম আব্দুর রহমান বলেন , আল্লাহ আমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন, অনেক ভেবে চিন্তে দেখলাম একমাত্র ইসলাম ধর্ম ই প্রাকৃত ও শান্তির ধর্ম। ইসলামের নিয়ম কানুন ও আদর্শ আমাদের হৃদয়ে গভীর ভাবে প্রভাব ফেলেছে…
মুহাম্মদ শফিকুল ইসলাম : জন সাধারণ ও গাড়ি চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে। কিছু বললেই ওদের ভয়ংকর আচরণের শিকার হতে হচ্ছে এই রাস্তায় চলাচলকারী সাধারণ পথচারী জনগণকে। পুলিশ প্রশাসন দেখেও না দেখার ভান করছে। নাকি প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এই অরাজকতা, প্রশ্ন এলাকাবাসীর। দীর্ঘদিনের এ দুরবস্থার কারণে এলাকাবাসী, শিক্ষার্থী, শিশু-বৃদ্ধসহ হাজার হাজার পথচারী পড়ছে সীমাহীন দুর্ভোগে। এ বিষয়ে এলাকাবাসী বলেন, এ রাস্তার দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা। ভোট শেষে আর জনপ্রতিনিধিদের এ রাস্তা চোখে পড়ে না। বর্তমান সরকার থেকে কিছুই করছে না। এ রাস্তার দ্রুত এ সমস্যার সমাধান চাই। সরেজমিনে গিয়ে দেখা যায় মিরপুর কালশী এর বেগুনটিলা টু বালুঘাট ভায়া মাস্টারটেক…
মো: গোলাম রব্বানী-স্টাফ রিপোর্টার : হৃদরোগে আক্রাঋন্ত হয়ে খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪ এবং দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান প্রধান মামুন রেজা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২০ মে) রাত ৯:৩০ মিনিটের সময় নিজ বাসায় হঠাৎ বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। শুক্রবার রাত ১২টায় নগরীর শান্তিধাম মোড়স্থ জাতিসংঘ শিশুপার্কে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে পারিবারিক সূত্রে জানা গেছে। সাংবাদিক মামুন রেজা সমকালের খুলনা ব্যুরো প্রধান ও চ্যানেল টোয়েন্টিফোরের খুলনার…
ধামইরহাট প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট থানায় রক্ষিত ট্রাঙ্কের তালা খুলে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বের করে ফেলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি জানাজানি হলে জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পৃথকভাবে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। জানা গেছে, আসন্ন এইচএসসি পরীক্ষার জন্য গত মঙ্গলবার একটি ট্রাঙ্কে করে প্রশ্নপত্র থানায় আসে। নিয়ম অনুযায়ী সেটি থানার একটি হাজতখানায় সংরক্ষিত ছিল। বৃহস্পতিবার সকালে উপজেলা পরীক্ষা কমিটির সদস্যরা ট্রাঙ্ক পরিদর্শনে গেলে সেটির তালা খোলা অবস্থায় দেখতে পান। তখনই প্রশ্নপত্র বের করে ছড়িয়ে ফেলার বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনার পর পুলিশ সুপার…
হাবিবুল্লাহ বাহার-শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় নওয়াঁবেকী খেয়াঘাটের দক্ষিণ পাশে বন বিভাগের বনায়নের গাছ কর্তন করে ভূমি দখলের অভিযোগ করছে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, ৭-৮ বছর আগে শ্যামনগরের ১০নং আটুলিয়া ইউনিয়ন নওয়াবেঁকী বাজার সংলগ্ন ফেরিঘাটের পাশে একটি বনায়ন কর্মসূচী গড়ে উঠছে। সেখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এই বনায়ন কর্মসূচী পরিচালনা করেন সাতক্ষীরা বন বিভাগ। সেই বনায়নের জায়গার গাছগুলো নষ্ট করে সেখানে বালি ভরাট করে পরবর্তীতে সেই জায়গাটি দখল করবে বলে পায়তারা চালাচ্ছে একটি মহল। এই বিষয়ে নওয়াবেঁকী বিএনপির নেতা আবুল কালাম হাজী বলেন, জনৈক স্কুল শিক্ষক বন বিভাগের এনজিও প্রকল্পের সাথে যুক্ত হয়ে এই বন নিধনের…
নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার। শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের বাসভবন ফিরোজাতে স্ত্রীসহ আসেন জার্মান রাষ্ট্রদূত। এসময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা : গাইবান্ধার ফুলছড়িতে গণ অধিকার পরিষদের উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২০ জুন) বিকেলে ফুলছড়ি থানা সংলগ্ন ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয় ভবনের সামনে এ কার্যালয় উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় গাইবান্ধা জেলা গণঅধিকার পরিষদের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক ও ফুলছড়ি শ্রমিক অধিকার পরিষদের সাবেক সভাপতি রাজা আনসারির সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফুলছড়ি-সাঘাটা (০৫) আসনের নমীনি সামিউল ইসলাম, গাইবান্ধা জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ডা: মো আলতান হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এম এ রিপন…
সুমন খান : রাজধানীর উত্তরা এলাকায় নগদ কোম্পানির ডিস্ট্রিবিউটরের কাছ থেকে র্যাব পরিচয়ে এক কোটি আট লক্ষ ১১ হাজার টাকা ডাকাতির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন এবং নগদ ২২ লক্ষ ১০ হাজার ৭৮০ টাকা, ব্যাংকে গচ্ছিত ১২ লক্ষ টাকা ও হাইয়েস গাড়িসহ দুর্ধর্ষ ডাকাত চক্রটির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং উত্তরা বিভাগ ও উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোঃ হাসান (৩৫) গোলাম মোস্তফা ওরফে শাহিন (৫০) শেখ মোঃ জালাল উদ্দিন ওরফে রবিউল (৪৩) মোঃ ইমদাদুল শরীফ (২৮) ও মোঃ সাইফুল ইসলাম ওরফে শিপন (২৭) গত বুধবারের (১৮ জুন ২০২৫ খ্রি.) রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক…
রায়হান শেখ-মোল্লাহাট, বাগেরহাট : ২০ জুন শুক্রবার, বাগেরহাট মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান ডিগ্রী কলেজে মাঠে চার দলীয় মোল্লাহাট উপজেলা বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শেখ মুজিবুর রহমান মিলু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রি কলেজের সভাপতি এ্যাড: শেখ ওয়াহিদুজ্জামান (দিপু), বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য, বাগেরহাট ১ আসনের সবচেয় জনপ্রিয় নেতা, খেলার উদ্বোধন করলেন।এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয় জনাব হরেকৃষ্ণ অধিকারী,বাগেরহাট ১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মজিবুর রহমান, মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ, সদস্য সচিব জাহিদ মিয়া ও বিএনপি মোল্লাহাট উপজেলা শাখার সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রান্ত থেকে ছুটে…
নিজস্ব প্রতিবেদক : ঢাকার সংসদীয় আসনের জাতীয়তাবাদী দল বিএনপি’র সম্ভাব্য প্রার্থীরা ঢাকা-১: খোন্দকার আবু আশফাক ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৫: নবীউল্লাহ নবী ঢাকা-৭: নাসিমা আক্তার কল্পনা ঢাকা-৮: হাবীব উন নবী খান সোহেল ঢাকা-৯: মির্জা আব্বাস ঢাক-১০:ডাক্তার জুবাইদা রহমান-সম্ভাব্য ঢাকা-১১: এম এ কাইয়ুম ঢাকা-১২: সাইফুল আলম নীরব ঢাকা-১৪: মামুন হাসান ঢাকা-১৫: শফিকুল ইসলাম মিল্টন ঢাকা-১৬: আমিনুল হক ঢাকা-১৭:তাবিত আওয়াল/ নাসির উদ্দিন খোকন ঢাকা-১৮: এস এম জাহাঙ্গীর
অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তারেক রহমান কবে দেশে ফিরবেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপিসহ দেশের সব মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। আর তার দেশে ফেরা নিয়ে প্রস্তুতিও চলছে। শুক্রবার বাদ আসর কাটাবনের একটি মসজিদে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসীন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। পোস্টার বাতিল, নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমন প্রত্যাশা করেন আমীর খসরু। তিনি…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা : দীর্ঘ ১৪ বছর পর গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠে শুক্রবার থেকে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু হয়েছে। বিকেল চারটায় বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন, গাইবান্ধা সদর ইউএনও মাহমুদ আল হাসান, ফুলছড়ির ইউএনও জগৎবন্ধু মন্ডল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুজ্জামান প্রমুখ।জেলা প্রশাসন আয়োজিত এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় গাইবান্ধা সদর উপজেলা দল ১-০…
মনিরুজ্জামান মনির-মৌলভীবাজার : মৌলভীবাজার-৩ আসনটি ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগের দৃঢ় ঘাঁটি। ১৯৮৬ সাল থেকে এখন পর্যন্ত ১১টি নির্বাচনে (২টি উপ-নির্বাচনসহ) আওয়ামী লীগ ৭ বার জয়ী হলেও, এবারের নির্বাচনে অপ্রত্যাশিত উত্তাপ দেখা দিয়েছে। বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং টেন্ডার-দুর্নীতির বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ জামায়াত ইসলামীকে এগিয়ে রাখছে। মৌলভীবাজার-৩ আসনের মোট ভোটার: ৬,১৯,৯৫৮ জন (পুরুষ ৩,১৩,৯০৪; নারী ৩,০৬,০৫১)। এর মধ্যে সদর উপজেলায় ভোটার ৪,৫৬,৩৯২ জন (পুরুষ ২,৩১,৮৪২; নারী ২,২৪,৫৪৭; হিজড়া ৩) এবং রাজনগর উপজেলায় ১,৬৩,৫৬৬ জন (পুরুষ ৮২,০৬২; নারী ৮১,৫০৪)। ১৯৮৬-২০২৪ পর্যন্ত ১১টি নির্বাচনে আওয়ামী লীগ জিতেছে ৭ বার, বিএনপি ৩ বার, জাতীয় পার্টি ১ বার। এ আসনটি দীর্ঘদিন ধরে আ. লীগের “নিরাপদ ঘাঁটি” হিসেবে…
সুমন খান : রাজধানীর পল্লবী থানা এলাকার বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ডিবি ওয়ারী বিভাগ। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে দুটি বিদেশী কালো রংয়ের শটগান , একটি সিলভার রংয়ের বিদেশী পিস্তল , দুটি সিলভার রংয়ের ম্যাগাজিন , ৫০ রাউন্ড পিস্তলের তাজা গুলি ও ৩১০ টি শটগানের সীসা গুলি । গত বুধবার (১৮ জুন ২০২৫ খ্রি.) পল্লবী থানাধীন ১৪ তলা বস্তির পিছনে কালশী স্টীল ব্রীজের নীচে ময়লার স্তুপ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পল্লবী থানাধীন…
আবদুস সহিদ সুমন-কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে গ্রামীণ সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার জুমআর নামাজের পর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের জাগরণী স্কুল সড়ক প্রকাশ আমানিয়া সড়কের আশপাশের বাসিন্দারা এ মানববন্ধন করেন। মানববন্ধনে আসলাম চৌকিদার জামে মসজিদের মুসল্লীসহ ওই এলাকার প্রায় ৫শতাধিক মানুষ অংশ নেয়। এলাকাবাসীর দাবি দীর্ঘ ১০০ বছর থেকে আমানিয়া সড়ক নামে পরিচিত এ সড়ক দিয়ে যাতায়াত করছেন তারা। গত ৩০ বছর আগে এ সড়ক ইটের সলিং হয়। দীর্ঘ দিন থেকে ইটের সলিং নষ্ট হয়ে গিয়ে এ সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন এ সড়ক দিয়ে দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ উপজেলা সদর হাজিরহাট…
ফুলবাড়ীয়া প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সদরের পোস্ট অফিস রোডের সরকারি বড়পুকুর পাড় ঘেঁষেই ছিল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। সামনে নেতাকর্মীদের বসার জায়গা ছিল। বিভিন্ন সময়ে সাংগঠনিক অনুষ্ঠান ছাড়াও একসময় আওয়ামীলীগের এই কার্যালয়টিতে প্রতিনিয়ত দেখা যেতো দলীয় নেতাকর্মীদের পদচারণা ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতন হলে নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয়ে কার্যালয়ে এখন বসে পানের হাট। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতন হলে ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় এ কার্যালয়টি অন্যান্য স্থাপনার মত ভাংচুর করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। সরেজমিনে উপজেলা আওয়ামী লীগের ভাংচুরকৃত দলীয় অফিসে গিয়ে দেখাযায়, পানের হাট বসানো হয়েছে। উপজেলার বিভিন্ন গ্রামের পান চাষিরা…
অনলাইন ডেস্ক : লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে দেশে ফিরবেন, সেটি নিয়ে নতুন করে আগ্রহ, কৌতুহল ও আলোচনা শুরু হয়েছে। দেশে ফিরে তারেক রহমান ঢাকায় কোথায় থাকবেন, সেই বাড়ির প্রস্তুতির খবরও প্রকাশিত হচ্ছে গণমাধ্যমে। কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কবে দেশে ফিরবেন আর ৫ আগস্ট সরকার পতনের পর দশ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও কেন তার দেশে ফেরা হলো না? এই প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি তারেক রহমানের দেশে ফেরার ভবিষ্যৎ পরিকল্পনা কী- তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। গত বছরের ৫ আগস্ট পট পরিবর্তনের পর তারেক…
নিজস্ব প্রতিবেদক : নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’। শুক্রবার (২০ জুন) ‘সবার উপরে দেশ’ স্লোগান নিয়ে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটে। সাবেক সামরিক কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সমন্বয়ে গঠিত এই দলের প্রধান উপদেষ্টা. মো. সেলিম প্রধান। সভাপতি লে. কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মেজর (অব.) মো. রাজিবুল হাসান। দলটির সহ-সভাপতি পদে রয়েছেন সাঈদ আলী সিকদার, ক্যাপ্টেন (অব.) শফিকুল ইসলাম, লে. কর্নেল (অব.) ইমরান, মো. আমাজ আহমেদ ও অ্যাড. মো. নাসিম উদ্দিন মো. বায়েজিদ। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লে. (অব.) সাইফুল্লাহ খান, সাজ্জাদ হোসেন ইউনুস ও মো. আহসানুল্লাহ।…
মো:আসাদুজ্জামান দারু-মোংলা (বাগেরহাট) : ২১শে জুন তারুন্যের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহন্মদ শহিদুল্লার ৩৪ তম মৃত্যু বার্ষিকী। ১৯৯১ সালের এই দিনে লক্ষ কবিতা প্রেমিদের কাঁদিয়ে মাত্র ৩৪ বছর বয়সে চির বিদায় নিয়ে চলে যান না ফেরার দেশে। বাংলাদেশের কবিতায় এক অবিসস্মরণীয় নাম রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। মাটি ও মানুষের প্রতি আমূল দায়বদ্ধ এই কবির শিল্পমগ্ন উচ্চারণ তাকে দিয়েছে সত্তরের অন্যতম কবি-স্বীকৃতি। অকাল প্রয়াত এই কবি তার কাব্যযাত্রায় যুগপৎ ধারণ করেছেন দ্রোহ ও প্রেম, স্বপ্ন ও সংগ্রামের শিল্পভাষ্য। সাহস ও স্বপ্নে, শিল্প ও সংগ্রামে আপদমস্তক সমর্পিত এই কবি তার স্বল্পায়ু জীবনকে ছড়িয়ে দিয়েছিলেন তারুণ্যের দীপ্র সড়কে। নিজেকে মিলিয়ে নিয়েছিলেন আপামর নির্যাতিত মানুষের…
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কে ডাকাতির সময় সিএনজি চালিত অটোরিকশা চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। আটক হয়েছেন ৪ ডাকাত সদস্য। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় ওই সড়কের মাজার এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। নিহত দুজনের একজন মো. আরিফ হোসেন (২২)। তিনি কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে। আরিফ হোসেন ডাকাত দলের সদস্য ছিলেন। অপরদিকে এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয়েছে আবুল কালাম (৪০) নামের এক সিএনজি অটো রিকশাচালকের। তিনি শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। ঘটনার সময় তিনি ওই সড়ক হয়ে মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে। ঘটনায় ভুক্তভোগী মো. শফিকুল ইসলাম নামের এক…
মোঃ রাসেল মিয়া-ক্রাইম রিপোর্টার : বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদিঘী ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন বগুড়া সদরের গোকুল উত্তরপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে মুশফিকুর রহমান (২১), গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম লিংকন(২১) এবং একই উপজেলার উল্লা সোনাতলা গ্রামের হাফিজুর রহমানের ছেলে সোয়াইব হাসান (২৫)। আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এসএম মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে (ঢাকামেট্রো-ল-৫০-৪১৭৬) যোগে তিনজন যুবক বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে নওগাঁগামী একটি ট্রাক (ঢাকামেট্রো-ট-২২-৯০১৯) তাঁদের মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। ধাক্কায়…
আন্তর্জাতিক ডেস্ক : গাজায় নৃশংসতা চালিয়ে এবার ইরানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েল। চলমান মধ্যপ্রাচ্য সংকটে বাঁচা-মরার লড়াইয়ে নেমেছে তেলআবিব ও তেহরান। এরই মাঝে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল যুক্তরাজ্য। সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অব কমন্স’ একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে উঠে এসেছে ইসরায়েলের বহু দশকের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির চিত্র। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল কৌশলগতভাবে চুপ থাকলেও তাদের কাছে রয়েছে বিপুল পরিমাণে পরমাণু অস্ত্র। অথচ কোনো আন্তর্জাতিক চুক্তিতে না থাকা সত্ত্বেও দেশটির ওপর প্রায় কোনো আন্তর্জাতিক চাপ নেই। বিশ্বখ্যাত গবেষণা সংস্থা ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি)’ এর তথ্য অনুযায়ী, ইসরায়েলের কাছে বর্তমানে ৮০ থেকে ৯০টি পরমাণু ওয়ারহেড…
রায়হান শেখ-মোল্লাহাট, বাগেরহাট : ১৯ জুন বিকাল ৩.০০ ঘটিকায় মোল্লাহাটের কাহালপুর একালায় গরু বোঝাই ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবক নিহত হন। একদিন যেতে না যেতেই আজ ২০ জুন শুক্রবার সকালে আবার সেই জায়গায় দুর্ঘটনায় পতিত হয় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহন। ঢাকা -খুলনা মহাসড়কের মোল্লাহাটের কাহালপুর পল্লী বিদ্যুতের সাব স্টেশনের সামনে আজিজ মোল্লার ঘাট নামক স্থানে। খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে হানিফ পরিবহন প্রায় ৩০ জন যাত্রী নিয়ে রওনা করেন। পথিমধ্যে ড্রাইভার এর অসাবধানতা বশত :গাছের সঙ্গে লেগে হানিফ পরিবহন টি ধাক্কা লেগে দুমড়ে- মুছড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়।
আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ-মনোহরদী (নরসিংদী) : নরসিংদীর মনোহরদীতে অহিদুজ্জামান (৬০) নামে এক ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় মনোহরদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাররদিয়া থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত অহিদুজ্জামান একই গ্রামের আব্দুল গফুর মৌলভীর ছেলে। স্থানীয়রা জানান, বিকেলে পারভীন নামে এক নারী বাড়ির অদূরে গাছ থেকে লটকান সংগ্রহ করতে যান। এসময় তিনি ওই গাছের নিচে উলঙ্গ অবস্থায় মরদেহ দেখতে পেয়ে লোকজন ডাকেন। পরে স্থানীয়রা এসে মনোহরদী থানায় সংবাদ দিলে পুলিশ এসে মরদেহের সুরতহাল করেন। নিহত অহিদুজ্জামানের ছেলে মো. জাহিদুল ইসলাম বলেন, আমার বাবা দুইদিন ধরে নিখোঁজ ছিলেন। সন্ধার আগে খবর পেয়ে জুতা এবং কাপড়চোপড়…
আন্তর্জাতিক ডেস্ক : ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না বলে একমত হয়েছেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দুই পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে বৈঠকের পর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। শুক্রবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ল্যামি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ‘বিপজ্জনক’ বলে বর্ণনা করেছেন এবং বলেছেন যে ‘দীর্ঘমেয়াদে পারমাণবিক সমস্যা সমাধানের’ উপায় নিয়ে তারা আলোচনা করেছেন। ‘আগামী দুই সপ্তাহের মধ্যে একটি কূটনৈতিক সমাধান অর্জনের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে, তিনি আরও যোগ করেন। রুবিওর মুখপাত্রের মতে, ‘ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না’ এই বিষয়েও দুই…
নিজস্ব প্রতিনিধি : ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশে থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তার পালানোর পর আইন কমিশনের চেয়ারম্যানের পদ ছাড়েন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। এরপর থেকে অনেকটা লাপাত্তা তিনি। তার হাতের ছোঁয়ায় দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন এবিএম খায়রুল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন খায়রুল হক, মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা। খায়রুল হকের নেতৃত্বে এই তিনজনের আপিল বিভাগের বেঞ্চেই শুনানি ছাড়া বাড়ি থেকে উচ্ছেদের বিষয়টি চূড়ান্ত হয়েছিল। খালেদা জিয়ার আবেদনের শুনানি ছাড়াই…
নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে নানা শর্ত জুড়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তার মধ্যে অন্যতম হলো নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন। এই কমিশন গঠনের আইন, ‘পক্ষপাতমূলক আচরণ’ ও নির্বাচন কমিশনারদের নিয়ে আপত্তি জানিয়েছে দলটি। এমনকি বর্তমান কমিশনের অধীনে নির্বাচনে না যাওয়ারও কথা বলছেন দলটির কেন্দ্রীয় নেতারা। একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকেও আনুষ্ঠানিকভাবে এই কমিশনের অধীনে নির্বাচনে না যাওয়ার বিষয়টি জানিয়েছে এনসিপি। এ ছাড়া মৌলিক সংস্কার, বিচার, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে নিজেদের দ্বিধার কথাও জানিয়েছেন তারা। তবে ইসি পুনর্গঠনের কথা বলা হলেও আগামী রোববার এ…
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ও শীর্ষ সামরিক কর্মকর্তারা লক্ষ্যবস্তু হওয়ার পর, পাল্টা প্রতিক্রিয়ায় ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের বিভিন্ন শহরে। এর অনেকগুলো প্রতিহত করা গেলেও কিছু ক্ষেপণাস্ত্র তেল আবিবসহ গুরুত্বপূর্ণ এলাকায় আঘাত হেনেছে, যার ফলে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ইরানের হাতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে—সংখ্যায় ৩,০০০-এরও বেশি। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র এতটাই দ্রুতগামী যে মাত্র ১২ থেকে ১৫ মিনিটেই ইসরায়েলে পৌঁছাতে পারে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, গত তিন দশকে ইরান একটি সুসংগঠিত এবং আধুনিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি গড়ে তুলেছে। এদের ক্ষেপণাস্ত্রসমূহ বিভিন্ন পরিসরের ও গতির, যেগুলো…
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ও সেনা মোতায়েন করছে। যদিও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে জড়ায়নি। ট্রাম্প বলছেন, সময় ফুরিয়ে আসছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় ৪০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের উড়োজাহাজবাহী রণতরী ‘ইউএসএস নিমিৎজ’ দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করেছে। এর সঙ্গে রয়েছে একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যেগুলো পারস্য উপসাগর ও ওমান উপসাগরের অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে যুক্ত হয়ে যৌথভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে। এ ছাড়া যুক্তরাষ্ট্র এফ-১৬, এফ-১২ ও এফ-৩৫ মডেলের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে স্থানান্তর করেছে।…
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং উপজেলায় জাতীয় নাগরিক পাটির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন, মৌলিক সংস্কার এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করে দলটির বুড়িচং উপজেলা শাখা। ১৯ জুন (বৃহস্পতিবার) বিকাল ৫টায় বুড়িচং প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান সমন্বয়কারী মোঃ তারেক ইমামসহ উপজেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী মোঃ সোহেল, সদস্য আরিফ আহমেদ মাহাদী, জিহাদ খান, মোঃ ফারুক, মোঃ মেহেদী হাসান, কাজী রবিউল, মেঃ আকাশ, মোঃ নিহাদ, নাইম শেখ, মোঃ বাধন খান, শাহীন ও ওমর ফারুক প্রমুখ। বক্তারা বলেন, “জুলাই সনদ হলো একটি গণতান্ত্রিক ও ন্যায্য রাষ্ট্র গঠনের ভিত্তিপত্র।…
মোঃ গোলাম রব্বানী-স্টাফ রিপোর্টার : র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি দল অভিযান চালিয়ে রূপসা এলাকা থেকে শহিদল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে ২০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে। সে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিয়া গ্রামের আকসেদ আলীর ছেলে। মামলা সূত্রে জানাযায়, খুলনা জেলার রূপসা থানার জাবুসা মোড়ে র্যাব-৬মাদক উদ্ধার অভিযান ও সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে ১৯ জুন রাত ১২ ঘটিকার সময় ডিউটি করছিল। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরা-ঢাকাগামী ইমাদ পরিবহনে করে এক ব্যক্তি সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য নিয়ে আসতেছে। উক্ত সংবাদ পেয়ে একই তারিখ রাতে খানজাহান আলী ব্রিজ (রূপসা সেতু) টোল প্লাজার পশ্চিম পাশে চেকপোস্ট স্থাপন করে…
জহুরুল ইসলাম জপি-শেরপুর : শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৫ খ্রিঃ মাসের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান মহোদয়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। পবিত্র ঈদুল আযহা শান্তিপূর্ণ ও সুচারুভাবে উদযাপিত হওয়ায় শেরপুরবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেইসাথে, পুলিশ সুপার মহোদয় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ trends এবং জনগণের নিরাপত্তা বিষয়ক বিভিন্ন বিষয় বিবেচনা করে জেলার অভ্যন্তরে ০৬টি পুলিশ ফাঁড়ির প্রস্তাবনা দেন। সভায় প্রস্তাবটি গৃহীত হলে, ফাঁড়ি স্থাপনের জন্য প্রস্তাবটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের…
নিজস্ব প্রতিনিধি : ১৮জুন ২০২৫, মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ২৮ অক্টোবর ২০২৩ শহীদ যুবদল নেতা শামীম মিয়ার একমাত্র সন্তান অনিক মিয়াকে বিদেশে প্রেরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য (দপ্তরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ছাত্রনেতা জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো আব্বাস আলী, যুবদলের কেন্দ্রীয় নেতা রয়েল সরদার, সেচ্ছাসেবক দলের নেতা সোহেল খানসহ বিএনপি কেন্দ্রীয় ও স্থানীয় নেতা কর্মীরা এবং শহীদ শামীমের পরিবারের সদস্যরা।এসময় নেতারা শহীদ শামীমের পরিবারের পাশে থাকার অঙ্গীকার…
শরিফুল ইসলাম-কালিহাতি, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলার কালিহাতি থানার প্রথম অর্ধ-বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন সহকারী পুলিশ সুপার কালিহাতি সার্কেল জনাব আব্দুল্লাহ আল ইমরান। বৃহস্পতিবার ১৯ জুন বিকেল ৫ টায় তিনি থানায় পৌঁছালে অফিসার ইনচার্জ জনাব মোঃ জাকির হোসেন তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে কালিহাতি থানার পুলিশ সদস্যদের একটি চৌকস দল সহকারী পুলিশ সুপার মহোদয়কে সালামি প্রদান করে সম্মান প্রদর্শন করে। এরপর তিনি থানার সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি থানায় কর্মরত সকল সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন। সহকারী পুলিশ…
মোঃ সারোয়ার হোসেন অপু-নওগাঁ : নওগাঁর বদলগাছীতে সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের চকবনমালী ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন উপজেলার সদর ইউনিয়নের হাপানিয়া গ্রামের ছুনচা মহন্তের ছেলে কার্তিক মহন্ত (৫২)। তিনি পেশায় একজন প্রেস ব্যবসায়ী। বদলগাছী হাটখোলা বাজারে মা প্রিন্টিং প্রেস নামক তার একটি প্রতিষ্ঠান আছে।নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহতরা হলেন, সদর ইউনিয়নের গোরশাহী গ্রামের মৃত আফছার আলীর ছেলে সিএনজি চালক বিপ্লব হোসেন, ভটভটি চালক জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আমুট গ্রামের আবু রেজার ছেলেএমরান আলী (রানা)…
রায়হান শেখ-মোল্লাহাট (বাগেরহাট) : বাগেরহাট জেলার মোল্লাহাটে গরু বোঝাই ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত। ১৯ জুন বৃহস্পতিবার দুপুর ৩.০০ ঘটিকায় আজিজ মোল্লার ঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই কাবিল (২৮) নামের এক যুবক নিহত হয়। নিহত কাবিলের বাড়ি মোল্লাহাট উপজেলার কাহাল পুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বাগেরহাট মোল্লাহাটে ঢাকা খুলনা মহাসড়কে আজিজ মোল্লার ঘাট নামক স্থানে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার সময় একটি গরু ভর্তি ট্র্যাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গরুসহ উল্টে গেলে ঘনাস্থলেই মোটরসাইকেল আরোহী কাবিল (২৮) নামের এক যুবক নিহত হয়। এতে ট্রাকের ড্রাইভার ও হেল্পার দুজনেই…
তারেক আল আমিন-ভাণ্ডারিয়া প্রতিনিধি : ভাণ্ডারিয়া পৌরসভার সাত নং ওয়ার্ডের প্রধান দুটি রাস্তা বহুদিন ধরে ভেঙে বিভিন্ন যায়গায় গর্ত হয়ে যাওয়ার ফলে , হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছিল। বিগত ইউএনওর কাছে বহুবার আবেদন করলেও তিনি কর্ণপাত করেননি। অথচ বর্তমান ইউএনও মহোদয়ের কাছে আবেদন করার মাত্র একদিনের মধ্যেই রাস্তা দুটি সংস্কার করে দিয়েছেন, শুধু সংস্কার করেই ক্ষান্ত হয়নি বরং নিজে পর পর দুই দিন গিয়ে তদারকি করেছেন। তার এই মানবিক কর্মকান্ডে এলাকার জনগন খুবই খুশি। এলাকার জনগণের ভাষ্যমতে ভাণ্ডারিয়া উপজেলায় এযাবৎ কাল যত ইউএনও এসেছেন তাদের সকলের চেয়ে বর্তমান ইউএনও স্যার খুবই আন্তরিক, মানবিক এবং কর্মক্ষম। অল্পদিনের মধ্যেই তিনি ভাণ্ডারিয়া উপজেলা…
আন্তর্জাতিক ডেস্ক : ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ‘সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির’ জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। এ ছাড়া তুরস্ক ইরানের সঙ্গে সীমান্তের নিরাপত্তা বাড়িয়েছে দেশটি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গোপন সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। সূত্র আরও জানায়, এরই মধ্যে তুরস্ক-ইরান সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ইরান থেকে তুরস্কে শরণার্থীদের ‘অস্বাভাবিক’ প্রবাহ দেখা যায়নি। রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, তুরস্ক স্থানীয়ভাবে বহুস্তর বিশিষ্ট উৎপাদিত রাডার ও অস্ত্রব্যবস্থা নিয়ে কাজ করছে। এর মধ্য দিয়ে সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করছে দেশটি; যেন সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতি উচ্চ স্তরে রাখা। সূত্র আরও জানায়, গত শুক্রবার ইরানে যখন ইসরায়েল আক্রমণ…
মনিরুজ্জামান মনির-মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবী সিরাজুল ইসলাম মতলিবের শেষ বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে। ১৯ জুন দুপুর ২:৩০টায় মৌলভীবাজার ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে রাজনৈতিক নেতাকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের ঢল নামে। পরবর্তীতে বাদ আসর তার গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানাজার নামাজে ইমামতি করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও…
আকতারুজ্জামান-তানোর, রাজশাহী : রাজশাহীর তানোর উপজেলায় প্রাণিসম্পদ বিভাগের সেবার মান নিয়ে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে। অভিযোগ রয়েছে, সরকারি ভেটেরিনারি সার্জনরা মাঠে না গিয়ে অফিসেই বসে পরামর্শ দেন, আর মাঠপর্যায়ে নিয়োজিত কর্মীরা সময়মতো গরু-ছাগলকে টিকা দেন না। শুধু তাই নয়, এলএমএফ (লাইসেন্সড মেডিকেল ফার্মাসিস্ট) ডিগ্রিধারী অনেক সাধারণ পশু চিকিৎসক নিয়মিত অতিরিক্ত অর্থ আদায় করছেন রোগ নির্ণয় ও চিকিৎসা বাবদ। মাঠে অনুপস্থিত থাকেন ডাক্তাররা, সেবা থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা। স্থানীয় কৃষক ও খামারিরা জানিয়েছেন, প্রাণিসম্পদ দপ্তর থেকে মাঠপর্যায়ে তেমন কোনো সেবা পাওয়া যায় না। ডাক্তারদের ফোন করলে তারা বলেন, “অফিসে নিয়ে আসেন,” কিন্তু গ্রামের অনেক পশুপালকের পক্ষে অসুস্থ পশুকে অফিসে আনা সম্ভব…
নিজস্ব প্রতিবেদক : এখন থেকে প্রতি বছর ৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ফারুকী বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে আগামী ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে, চলবে ৫ আগস্ট পর্যন্ত। সোমবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ১৪ জুলাই থেকে মূল আয়োজন চলবে। আন্দোলনে যেভাবে দেশ ঐক্যবদ্ধ হয়েছিল, সেভাবে কর্মসূচি করা হবে। ৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হবে জানিয়ে সাংস্কৃতিক উপদেষ্টা বলেন, এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি পালন করা হবে। রোববার উপদেষ্টা পরিষদ বৈঠকে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন…
শরিফুল ইসলাম-কালিহাতী, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলাধীন এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ী এলাকার লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৯ জুন সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি জনাব মোঃ জাহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি নেতা লুৎফর রহমান মতিন। কলেজের অধ্যক্ষ জনাব মোঃ শহিদুল ইসলাম এবং দাতা সদস্য জনাব মোঃ সেকান্দর আলী সিকদার লেবু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরীক্ষার্থীদের…
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বৃহস্পতিবার (১৯ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। শামসুল আলমকে কী মামলায় গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। আজই তাকে আদালতে তোলা হবে। তিনি আরও বলেন, আমাদের দুজন পুলিশ সদস্য গত রাতে গুলিবিদ্ধ হয়েছেন। আমরা এই নিয়ে ব্যস্ত আছি, পরে বিস্তারিত জানানো হবে। টেকনোক্র্যাট হিসেবে আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় জুলাই ২০২১ সালে যুক্ত হয়েছিলেন শামসুল আলম। এর আগে পেশাগত জীবনে তিনি বাংলাদেশ কৃষি…
মোঃ আবুল কালাম-নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর, নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত। ১৯ জুলাই ২০২৫, বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নবীনগর উপজেলা কর্তৃক নবীনগর কৃষক প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও কৃষকদের সমন্বয়ে কৃষি সম্পর্কে চমৎকার বিশ্লেষণধর্মী একটি সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীনগর উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী। রাজিব চৌধুরী তাঁর বক্তব্যে বলেন বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে আমাদেরকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকতে হবে,খাদ্য উৎপাদন করে মজুদ…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা : গাইবান্ধা শহর বি,এন,পি (৫নং) ওয়ার্ডের আহ্বায়ক শরিফুল ইসলাম সেলিম মিয়ার বিরুদ্ধে মসজিদের বরাদ্দকৃত চাল আত্মসাৎ এর অভিযোগ পাওয়া যায়। জানা যায় পৌরসভার ৫ নং ওয়ার্ডের আদর্শপাড়া জামে মসজিদের উন্নয়নের নামে ডিসি বরাবর আবেদন করা হয় উক্ত আবেদনের প্রেক্ষিতে মোঃ সেলিম মিয়ার নিজ স্বাক্ষরিত উপজেলা থেকে দেড় টন চাল উত্তোলন করে আত্মসাৎ করে। অভিযোগের সূত্রের কাগজে পাওয়া যায় বরাদ্দকৃত বিতরণের চাল, ইফতার বাবদ দেড় টন চাল উত্তোলন করা হয় । জনাব মোঃ সেলিম মিয়া আদর্শ পাড়া জামে মসজিদের সাধারন.মুসল্লী। মসজিদের একজন সাধারণ মুসল্লী হয়ে মসজিদ কমিটির সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে কিভাবে মসজিদের বরাদ্দকৃত দেড় টন চাল…
স্টাফ রিপোর্টার : ঢাকার বিভিন্ন জায়গায় মাদকসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে উঠতি বয়সী ছেলেমেয়েরা। এখনো যদি এই অঞ্চলগুলো মাদকমুক্ত না করা যায়, তাহলে আগামী দিনে মাদকের অন্তরালে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাবে। বেশ কিছু ঘটনাই লক্ষ্য করলে দেখা যায় কালশি ই ব্লকের রাকিবুল ইসলাম ওরফে পেপার সানি হত্যাকাণ্ডের শিকার হয়। যখন তাকে পাওয়া যায় দেখা যায় তার হাতে হ্যান্ডকাফ পড়া, পা বাঁধা। এই সকল হত্যাকান্ড পরিকল্পিত বলে এলাকাবাসী জানায়। পল্লবীর শীর্ষ সন্ত্রাসী অস্ত্র মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ীর পাইকারি ডিলার ল্যাংড়া রুবেল ওরফে এম এম রুবেলের কাছে এই এলাকার মানুষ জিম্মি হয়ে আছে। মিরপুর ১১ বিহারী পট্টি এলাকায় রাকিবুল ইসলাম সানি হত্যায়…
নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আবারও মানুষের মন জয়ের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি। তাই মানুষ পছন্দ করে না এমন কর্মকাণ্ড তথা যে কোনো ধরনের অপকর্ম রোধে আরও কঠোর অবস্থান নিয়েছে দলটি। নতুন অবস্থানের আলোকে কমিটি গঠন কিংবা আধিপত্য বিস্তারসহ কোনো ধরনের সাংগঠনিক বিশৃঙ্খলাই বরদাশত করা হবে না। যত বড় ত্যাগী নেতাই হোক না কেন, যতই মামলা কিংবা জেল-জুলুমের শিকার হোক না কেন, অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দলীয় এমন…
জবি প্রতিনিধি : বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মো.ফয়সাল মুরাদকে আহ্বায়ক ও শাহিন মিয়াকে সদস্য সচিব করে বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। আজ বুধবার(১৮ জুন) গনতান্ত্রিক ছাত্রসংসদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান স্বাক্ষরিত এ কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে মুখ্য সংগঠক হয়েছেন ফেরদৌস শেখ, মুখপাত্র কামরুল হাসান রিয়াজ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: নাসিম হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ তকি,যুগ্ম সদস্য সচিব সাখাওয়াত হোসেন,মো: ফারুক,রায়হান বাহাদুর,শামীম…
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের উপজেলার ৫ নং গাওলা ইউনিয়নের চাঁদের হাট এলাকায় শিয়ালবাড়ি খালের পাশে রাস্তার ইট খুলে বিক্রি করেছেন চাঁদের হাট এলাকার ২ মেম্বার। এতে রাস্তায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। স্থানীয় তারা চাঁদ বিশ্বাস জানান,” গাওলা ইউনিয়নের ৮ নং ও ৯ নং ওয়ার্ডের মেম্বারদের নিকট থেকে ৩০০ ইট ক্রয় করেন ২৪০০ টাকায়। এরকম অনেকের কাছে ইটগুলো বিক্রি করেছেন। আমরা জানি, সরকারি রাস্তার এই ইটগুলো সরকারি ইট। চাঁদের হাট গ্রামের ইকবাল ইকবাল হোসেন বলেন, ৮ নং ওয়ার্ডের মেম্বার ভবেশ মন্ডল, পিতা উপেন মন্ডল ও ৯ নং ওয়ার্ডে মেম্বার কিশোর রায়, পিতা ধীরেন্দ্রনাথ রায় দুজনই…
নাজমুল আলম মুন্না-সাতক্ষীরা : সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন সদস্যদের নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বুধবার বেলা সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই’র সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, আর টিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন,…
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে ইসরাইলের সাম্প্রতিক হামলাকে ‘মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘বিনা উসকানিতে’ চালানো সামরিক আক্রমণের তীব্র নিন্দা জানায় দেশটি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়া ইসরাইলের এই সামরিক আগ্রাসন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং একে ‘ক্ষমার অযোগ্য মানবতা-বিরোধী অপরাধ’ হিসেবে আখ্যা দিচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক মানুষকে হত্যা করে ইসরাইল রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে, যা গোটা মধ্যপ্রাচ্যকে নতুন এক সর্বাত্মক যুদ্ধের…
নিজস্ব প্রতিবেদক : প্রফেসর ইউনূস ও তারেক রহমানের মধ্যকার ঐতিহাসিক লন্ডন বৈঠকের পর বাংলাদেশের রাজনীতির চিত্রনাট্য অনেকখানি বদলে গেছে। তবে, এই সময়ের বহুল আলোচিত রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামী যারপরনাই বিক্ষুব্ধ হয়েছে। হতাশ তো বটেই। নবগঠিত জাতীয় নাগরিক পার্টি ক্ষুব্ধ হবে এটার কারণ সবার জানা। তাদের রাগের কারণ হতে পারে বিএনপি ক্ষমতার ভাগ বসাতে অনেকদূর এগিয়ে গেছে। কিন্তু জামায়াতে ইসলামীর ক্ষুব্ধ হওয়ার কারণ কী? কেউ কেউ বলছেন- এতদিন তো জনশ্রুতি ছিল জামায়াতই সরকারের চালিকাশক্তি। বাস্তবে তার আলামতও ছিল। সরকারের ভেতরে জামায়াতের শেয়ারহোল্ডার নেহায়েত কম নয়। প্রশাসন তো একচেটিয়া তাদেরই নিয়ন্ত্রণে। শীর্ষ পদগুলো তাদের কব্জায়। সরকারের নীতিকৌশল নির্ধারণে ভূমিকা ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।…
আন্তর্জাতিক ডেস্ক : ঘনিয়ে উঠছে ইরান-ইসরাইল যুদ্ধ। আকাশে যুদ্ধবিমান, সাগরে রণতরী-সবই প্রস্তুত। তবে এর মাঝেই নতুন করে শঙ্কা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের একমাত্র ‘বাংকার বাস্টার’। ৩০ হাজার পাউন্ড ওজনের এই ভয়ংকর বোমা একবার ব্যবহার করা হলে পালটে যেতে পারে গোটা যুদ্ধের দৃশ্যপট। কারণ এটি এমন এক বোমা যা পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা পারমাণবিক স্থাপনাও গুঁড়িয়ে দিতে পারে সহজেই। ইরান-ইসরাইলের হামলা পালটা হামলার ভয়াবহ এই পরিস্থিতিতে তেহরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় ‘বাংকার বাস্টার’ বোমা দিয়ে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন ভাবনার পরই ‘বাংকার বাস্টার’ বোমা নিয়ে উদ্বেগের পাশাপাশি তৈরি হয়েছে নানা প্রশ্ন। এই বাংকার বাস্টার বোমা কি? বাংকার…
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইরান ও ইসরাইলের মধ্যে চলমান দ্বন্দ্ব এক ভয়ংকর মোড় নিয়েছে। গেল রাতে তেহরানের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। দ্য টাইমস অব ইসরায়েল সূত্রে জানা গেছে, একযোগে ৫০টিরও বেশি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয়। রাতভর চালানো এই হামলায় ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ও অস্ত্র কারখানাসমূহ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (IDF) দাবি, উক্ত সেন্ট্রিফিউজ কেন্দ্রটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এর মাধ্যমে ইরান তার পারমাণবিক কার্যক্রমের গতি ও পরিধি বাড়াচ্ছিল। হামলায় ধ্বংস হওয়া একটি কারখানায় সারফেস-টু-সারফেস ক্ষেপণাস্ত্র এবং সারফেস-টু-এয়ার মিসাইল তৈরির কাজ চলছিল বলে দাবি করে IDF। এইসব অস্ত্র ইসরাইল লক্ষ্য করে ব্যবহারের উদ্দেশ্যেই…
জন জাগরণ ডেস্ক : আমরা গভীরভাবে শোকাহত গাজীপুর গ্রেটার রিপোর্টার্স ইউনিটি ও কোনাবাড়ী থানা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক নতুন ভোরের কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল বারীর শ্রদ্ধেয়া শাশুরী মা ১৮ জুন ২০২৫ ইং বিকাল ৪ ঘটিকায় ইন্তেকাল করিয়াছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দৈনিক জন জাগরণ পরিবার এবং সম্পাদক ও নির্বাহী সম্পাদক গভীরভাবে শোক প্রকাশ করেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি… আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন…আমীন।
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড়ে সাংবাদিক পরিচয়ে মুক্তা মিয়া ও মিজানুর রহমান মিলনের চাঁদাবাজি এবং অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের শাস্তির দাবিতে বুধবার শহরের কাচারি বাজার এলাকায় ডিবি রোডে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। পরে একই দাবিতে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন মুক্তা মিয়া ও মিজানুর রহমান মিলনের চাচাতো ভাই জুয়েল মিয়া। মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ খোলাবাড়ী মাস্টারপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে মুক্তা মিয়া ও মিজানুর রহমান মিলন পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিক পরিচয়ে নিরীহ ব্যক্তিদের কাছে চাঁদাবাজি করছেন। তাদের এই চাঁদাবাজি এখনও অব্যাহত রয়েছে। তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা : কাটিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট আব্দুর রশিদ ও তার সহযোগী কর্তৃক মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন পালিত। গাইবান্ধা সদর উপজেলার ঘগোয়া ইউনিয়নের কাটিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহবুব আলম চৌধুরী এর বিরুদ্ধে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আব্দুর রশিদ ও তার সহযোগী কর্তৃক ১৭ জুন ২০২৫ ইং তারিখে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে ১৮ জুন ২০২৫ ইং বিকালে আনুমানিক ৫ ঘটিকার সময় সচেতন এলাকাবাসী ও যুব সমাজের আয়োজনে কাটিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন কাটিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম চৌধুরী,…
আকতারুজ্জামান-তানোর, রাজশাহী : রাজশাহী জেলা তানোরের মোহর গ্রামে ১৮/০৬/২০২৫ রোজ বুধবার। মোহর কৃষি প্রতিবেশ বিদ্যা সমৃদ্ধশালী করণে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় আয়োজন করা হয়।আয়োজক: মোহর কৃষি প্রতিবেশবিদ্যা, মোহর নারী উন্নয়ন সংগঠন ও বারসিক। এই অভিজ্ঞতা বিনিময়ে অংশগ্রহণ করেছিলেন ৮ গ্রামের কৃষক কৃষানী।যোগীশো, সেলামপুর, লালপুর, কৃষ্ণপুর, আরাদিঘি, সল্লা পাড়া, সিন্ধুকায় ও মোহর হিন্দু পাড়ার আগ্রহী কৃষক কৃষাণী। প্রত্যেক কৃষাণী তাদের বীজ সংরক্ষণ, জৈব বালাই তৈরি, সবজি উৎপাদন, গব্বর সার তৈরি, কুইক কম্পোস্ট,কোন পোকার আক্রমণে কোন জৈব বালাই প্রয়োগ করতে হবে। প্রত্যেকে তাদের জ্ঞান বিনিময় করেন। বিশেষ করে প্রকৃতি উপায়ে জৈব বালাই তৈরি ও প্রয়োগ এবং বীজ সংরক্ষণের পদ্ধতি অনেকের অজানা ছিল।…
মোঃ আবদুল্লাহ-বুড়িচং প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে মুগদি দোকানে চুরির ঘটনায় সালিশে বিচার করায় প্রতিশোধ নিতে ১৪ বছর বয়সী এক শিশুকে বিষপান করিয়ে ও তার অণ্ডকোষে এসিড ঢেলে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে অভিযুক্ত চোর ও তার ভাইয়ের বিরুদ্ধে। নিহত শিশুর নাম হোসাইন। সে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের আবু তাহেরের ছেলে এবং শিকারপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। এ ঘটনায় নিহতের মা শাহানারা আক্তার বাদী হয়ে বুড়িচং থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। বিষয়টি ১৮ জুন (বুধবার) বিকাল সাড়ে ৫টার দিকে নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। স্থানীয় সূত্রে জানা যায়,…
আকতারুজ্জামান-তানোর, রাজশাহী : তানোরে পাকা রাস্তা কাঁদা মাটিতে রুপান্তর! ঝুকি নিয় রাস্তাটি পাকা, কিন্তু পুকুর খননের মাটি বিক্রি করার কারনে প্রায় এক দেড় কিলোমিটার রাস্তা একেবারে পুকুরের কাঁদা মাটিতে ভরে গেছে, কোন ধরনের যান বহন চলা তো দূরে থাক স্যান্ডেল বা জুতা খুলে হেটে চলাচল করতে হচ্ছে গ্রামবাসীদের। পুরাতন পুকুর সংস্কারের নামে কাদা মাটি বহন বা বিক্রি করার কারনে রাস্তার বেহাল অবস্থার সৃষ্টি হয়ে আছে। আবার গত কয়েকদিন ধরে দিন রাত ভারী ও মাঝারি বৃষ্টি হতেই আছে। রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন ইউপির কাঁচারিপাড়া গ্রামে ঘটে রয়েছে এমন ঘটনা। পুকুর মালিক সার কীটনাশক ব্যবসায়ী মুকুলসহ পুকুরের অংশিদারদের খাম খেয়ালীতে পুরো…
জবি প্রতিনিধি : শিক্ষার্থীদের বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থার জন্য ক্যাম্পাসে একটি পানির ফিল্টার স্থাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ বুধবার (১৮ জুন) জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে পানির ফিল্টারটি স্থাপন করা হয়। ছাত্রদল নেতার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের শিক্ষার্থী বিল্লাল হোসেন জানান, “ক্যাম্পাসে বিশুদ্ধ পানির সংকট একটি বড় সমস্যা। শাহরিয়ার ভাইয়ের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে আমরা শিক্ষার্থীরা উপকৃত হবো।” মঞ্জুরুল ইসলাম নামে ১৯তম ব্যাচের আরেক শিক্ষার্থী বলেন, “পানির ফিল্টার স্থাপনের এই খবর শুনে আমরা খুবই আনন্দিত। এটি আমাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে আছে,…
শরিফুল ইসলাম-কালিহাতী, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার ৩নং ওয়ার্ডের সিলিমপুর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিহাতী পৌর শাখার উদ্যোগে এক সৌজন্যমূলক গণসংযোগ কর্মসূচি। আজ ১৮ জুন বিকেল ৫টা ৫০ মিনিট থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত চলা এই কর্মসূচিতে পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শহিদুর রহমান সিদ্দিকী সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদুল আযহা উপলক্ষে কৌশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন। গণসংযোগকালে ইঞ্জিনিয়ার শহিদুর রহমান বলেন আমি যদি দলীয়ভাবে মেয়র পদে মনোনয়ন পাই এবং আপনাদের দোয়া ও ভোটে নির্বাচিত হতে পারি তবে কালিহাতী পৌরসভাকে মাদকমুক্ত চাঁদাবাজমুক্ত ও যৌন হয়রানিমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।…
নাইম উদ্দিন-পোরশা (নওগাঁ) : নওগাঁর পোরশায় গভীর রাতে বাগানের আম চুরি করতে এসে দুই ব্যক্তিকে আটক করেছেন থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আটকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদরের সংকরবাটি বটতলা গ্রামের নুরুল হুদার ছেলে জাহিদ হাসান (২৭) ও একই এলাকার দাড়িয়াপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে এটিএম বাদরুল আলম(৪৬)। আটক জাহিদ হাসান নিজেকে চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেস ক্লাবের সদস্য ও বাংলা ভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি এবং বদরুল আলম নিজেকে রিপোর্টারস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ খবর প্রতিদিন অনলাইন পত্রিকার জেলা প্রতিনিধি বলে দাবি করেছেন। তবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি। জানাগেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে প্রায় ৩০-৩৫ জনের একটি দলসহ আটকৃত দু’জন ২টি ট্রাক্টর…
সুমন খান : চার দিনেও খোঁজ মেলেনি ঢাকায় নিখোঁজ বরিশাল বানারীপাড়ার সন্তান মেধাবী শিক্ষার্থী আদি’র। অনেক খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান না পেয়ে আদি’র মা-বাবা পাগল প্রায়। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তার নিখোঁজ সংবাদ প্রকাশিত হয়েছে। আদি ইবনে জামান (১৩) বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামের মো. মনিরুজ্জামান ও হামিদা জামানের ছোট ছেলে। ১৫ জুন সকাল ৯টা ২০ মিনিটে মিরপুরের সেনপাড়া পর্বতার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে। পরে তার পরিবার তাদের স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পায়নি। এ বিষয়ে ওইদিন (১৫ জুন) সন্ধ্যায় কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর…
সুমন খান : ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি। গতকাল বুধবার (১৮ জুন ২০২৫ খ্রি.) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। মে-২০২৫ মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে তেজগাঁও বিভাগ। শ্রেষ্ঠ থানা হয়েছে মোহাম্মদপুর থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদ হোসেন। শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন বিমানবন্দর থানার এসআই মোঃ আমিনুল…
শরিফুল ইসলাম-টাঙ্গাইল : জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) টাঙ্গাইল জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের এমপি পদপ্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নেতা বেনজীর আহমেদ টিটো ভাইয়ের সঙ্গে। এ সময় উপস্থিত ছিলেন জেটেব টাঙ্গাইল জেলা শাখার ১নং যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম খোকন, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তপু পাল, টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের জেটেব নেতা ইঞ্জিনিয়ার সুজন ও ইঞ্জিনিয়ার সনজিৎ পাল। সাক্ষাতকালে জেটেব নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন এবং টিটো ভাইয়ের দিকনির্দেশনা গ্রহণ করেন। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের…
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : খুলনা সদর থানার শিপিয়ার্ড রোড চানমারি বাজারে এলাকায় ১৭ জুন গভীর রাতে যৌথ বাহিনীর হাতে আটক হন শরণখোলা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব শামীম শিকদার। দলের আভ্যন্তরীণ কোন্দল ও ষড়যন্ত্রমূলক ভাবে তাকে ফাঁসানো হয়েছে এমন দাবি করে ১৮ জুন দুপুরে শরণখোলা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা আব্দুল হালিম শিকদার। লিখিত অভিযোগে আব্দুল হালিম জানায় তার ছেলে শামীম শিকদার সুনামের সাথে গত ৫-৬ বছর জাতীয়তাবাদী ছাত্রদলের শরনখোলা উপজেলা শাখার সদস্য সচিবের দায়িত্ব পালন করে আসছে। দায়িত্ব পালনকালীন সময় আওয়ামী ফেসিস সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ডের জন্য সন্ত্রাসী কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত এবং ২০১৬ সালে নাশকতার মামলায় গ্রেফতার…
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সেনাপ্রধানকে বৈঠক-মধ্যাহ্নভোজে ডেকেছেন ট্রাম্প ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার স্থানীয় সময় দুপুর ১ টার দিকে হোয়াইট হাউসের কেবিনেট রুমে হবে এ বৈঠক। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের নিরাত্তাবিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বৈঠকে থাকবেন। শিডিউল অনুযায়ী, বৈঠকের পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন তারা। এক বিৃবতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসসূত্রে জানা গেছে, পাকিস্তানের সঙ্গে সীমান্ত আছে ইরানের। ইরান এবং ইসরায়েলের চলমান সংঘাতে পাকিস্তান যেন কোনোভাবেই জড়িয়ে না পড়ে— সেই বার্তা দিতেই ফিল্ড মার্শালকে বৈঠক ও…
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার সদর উপজেলার একটি গ্রামে এক বৃদ্ধের বিরুদ্ধে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার করতে সালিস বৈঠক করেন গ্রামের মাতুব্বরেরা। সালিস বৈঠকে ওই বৃদ্ধকে চড়-থাপ্পড় মেরে অভিযোগের মীমাংসা করা হয়েছে বলে ভুক্তভোগী পরিবারটি জানিয়েছে। এদিকে গ্রাম্য মাতুব্বরেরা বলছেন, এ ঘটনায় আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হলেও ভুক্তভোগী পরিবারটি তা এড়িয়ে গেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, ওই শিশু খেলা করছে। তার পাশে বাবা-মা বসে আছেন। এ সময় মায়ের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ঘটনার দিন সকাল ৯টার দিকে আমি আমার মাকে বাড়িতে এগিয়ে দিতে…
জহুরুল ইসলাম জপি-শেরপুর : শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার একটি মাছের প্রজেক্ট থেকে স্বপ্না এবং সকাল নামে ৬ ও ৭ বছর বয়সী প্রতিবেশি দুই কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ১৮ জুন বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বটতলা মৃধাবাড়ি এলাকার জনৈক মস্তুফার মাছের প্রজেক্ট থেকে ওই লাশ দুটি উদ্ধার করে পুলিশ। শিশু স্বপ্না উপজেলার তিনানী ছনকান্দা বেতালবাড়ি এলাকার স্বপন মিয়ার কন্যা এবং সকাল একই0 এলাকার সেলিম মিয়ার কন্যা। স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবেশি ওই দুই কন্যা শিশু মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে খেলাধূলা করতে বের হয়। সবশেষ বেলা পৌণে ১টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বটতলা…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলা ঘাগোয়া ইউনিয়নে কাঠিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহবুর আলম চৌধুরীর বিচার ও বিদ্যালয় থেকে অপসারনের দাবীতে মানবন্ধন করেন উত্তর ঘাগোয়ার এলাকাবাসি। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আব্দুল রশিদ সরকার, জাহিদুল ইসলাম জাহিদ, মজনু মিয়া, সুইটি বেগম জাকির হোসেন, আকবর মিয়া, হালিম মিয়া,জসিম মিয়া লিটন মিয়াসহ আরো অনেকেই বক্তব্য প্রদান করেন। মানববন্ধনে বক্তারা বলেন কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম চৌধুরী একজন দুর্নীতিবাজ চাঁদাবাজ দুশ্চরিত্রা বিভিন্ন সময়ের অপকর্মের কারণে একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিদ্যালয়ের পুরাতন ভবনের ইট জানালা দরজাসহ বিভিন্ন মালামাল চুরি…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা : রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (আরইপিজেড) গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুত বাস্তবায়নের দাবীতে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে সাধারণ জনতা। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে প্রায় ৬টা পর্যন্ত ঢাকা রংপুর মহাসড়কের থানা মোড় চারমাথা অবরোধ করে রাখে ছাত্র জনতা। উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে মঙ্গলবার বিকেল ৪টা থেকে মানববন্ধনের ডাক দেওয়া হয়। গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন শুরু হয়। মানববন্ধন থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল থানা মোড় চারমাথায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন মাকসুদ রহমান, অয়ন সুলতান, এমএ মতিন মোল্লা, খন্দকার জাহাঙ্গীর আলম ডাবলু সহ প্রায় শতাধিক ছাত্র জনতা। দীর্ঘ অবরোধে থানা মোড় চারমাথার প্রতিটি রাস্তায়…
নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়া ১, দৌলতপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য সরোয়ার জাহান বাদশা কে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। মোহাম্মদপুরের একটি বাসা থেকে ডিবির একটি বিশেষ টিম এবং মোহাম্মদপুর থানা পুলিশ ফ্যাসিস্ট হাসিনা সরকারের সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতার করে। তথ্যসূত্রে জানা যায় তার বিরুদ্ধে ছাত্র হত্যা সহ একাধিক মামলার আসামি তিনি। ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি দৌলতপুরে বিরোধীদল দমনে বিশেষ ভূমিকা রেখেছেন বলে জানা যায়। কুষ্টিয়া ১, দৌলতপুরের জনগণ তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। বর্তমানে তিনি মোহাম্মদপুর থানায় আছেন।
নিজস্ব সংবাদদাতা : পূর্ব মাটিকাটা ফলপট্টি এলাকায় টপিকেল ভিউর দ্বিতীয় তলায় ফ্রাঞ্চ ডেন্টাল কেয়ার এর একটি চেম্বারে একটি কর্মজীবী মেয়েকে যৌন হয়রানির খবর পাওয়া যায়। ঘটনাস্থল থেকে জানা যায়, পাওনা টাকা দেওয়ার নাম করে এক কর্মজীবী মেয়েকে নিজের চেম্বারে ডেকে আনেন। যেহেতু পূর্ব পরিচিত ছিলো এবং তার কাছেই তার দাঁত অনেক আগে বাঁধানো হয়েছিলো, তাই তার দাঁত চেকআপ করানোর কথা বলে চেম্বারে নিয়ে চেকআপের নামে অসংলগ্ন আচরণ শুরু করে। জোরপূর্বক যৌন হয়রানি চেষ্টা করে। মেয়েটি বের হয়ে যেতে চাইলে জোর করে পিছন থেকে ধরে রাখে । চিৎকার করে মেয়েটি অক্ষত অবস্থায় বের হতে সক্ষম হয় এবং লোকজন জড়ো হয় ।…
নিজস্ব প্রতিনিধি : আলোচিত ব্যবসায়ীক গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ১৮০ কোটি ৬১ লাখ টাকা মূল্যের দুইশ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আদালত সূত্রে জানা যায়, এদিন দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। এতে বলা হয়, মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং এর অভিযোগ অনুসন্ধানে একটি তদন্ত টিম গঠন করেছে দুদক। সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের স্থাবর সম্পদসমূহ অন্যত্র…
আকতারুজ্জামান-তানোর, রাজশাহী : রাজশাহীর তানোর গোল্লাপাড়া বাজারে ভোররাতে ৫টি দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। একই মার্কেটের পাঁচটি দোকানে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে নগদ প্রায় ৪ লাখ টাকা। তবে কোন মালামাল চুরি হয়নি। এঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, সোমবার রাতে প্রতিদিনের ন্যায় নাইট গার্ডরা তাদের দায়িত্ব পালনের পর ভোর ৫টা পর তারা বণিক সমিতি অফিসে চলে যায়। সিসি ফুটেজে দেখা যায়, নাইট গার্ড চলে যাবার পর ৫জন চোরের দল ভোর সাড়ে ৫টার দিকে প্রতাপ সরকারের মার্কেটের ৫টি কাপড় ও গার্মেন্টসের দোকানের সাটারের তালা না ভেঙ্গে সাটার বাঁকা করে দোকানের ভিতরে প্রবেশ…
বদিউজ্জামান-জলঢাকা, নিলফামারী : জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় নাগরিক পার্টি। নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, রোগীদের যথাযথ সেবা প্রদানে অনীহা এবং নানা সমস্যার সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি জলঢাকা উপজেলা শাখা। মঙ্গলবার দুপুর ১২টায় জেলার জলঢাকা উপজেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয়ভাবে বহুল আলোচিত জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানাবিধ সমস্যার চিত্র তুলে ধরে এ সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টির জলঢাকা উপজেলা শাখার নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারি এ স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য চিকিৎসা যন্ত্রপাতিসহ সব কিছুর জোগান দিলেও দায়িত্বরত চিকিৎসকদের উদাসীনতা, সময়মতো ডাক্তার না আসা ও অনিয়মিত চিকিৎসাসেবা…
নাজমুল আলম মুন্না-সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোশারাফ হোসেন দীর্ঘ ১৩ বছর পরে ফিরেছেন সন্ত্রাসীদের দেওয়া আগুনে ভষ্মিভুত হওয়া সেই নিজ বাড়িতে। নতুনরূপে ঘরবাড়ি সংস্কার করে আবারও স্বপ্ন দেখছেন সহধর্মিণীকে নিয়ে পূর্বের ন্যায় সুখে শান্তিতে বসবাস করার। তবে আজও শাস্তির আওতায় আসেনি সেইসব দুর্বৃত্ত আর অগ্নিসন্ত্রাসীরা। যারা দোকান ভর্তি কয়েক লক্ষ টাকার মালামাল আর সাজানো গোছানো বাড়ি থেকে লাখ লাখ টাকার সম্পদ লুট করে আগুন ধরিয়ে দিয়ে সর্বশান্ত করেছিল তারা আজও বীরদর্পে দাঁপিয়ে বেড়াচ্ছে। সরেজমিনে জানা গেছে, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধূসুদনপুর গ্রামের শেখ আরশাদ আলী মেঝ পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা শেখ মোশারাফ হোসেনের…
মোহাম্মদ আরমান চৌধুরী-ইউ এ ই প্রতিনিধি : চট্টগ্রাম- ৫ হাটহাজারী আসন ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার সাকিলা ফারজানা সংযুক্ত আরব আমিরাত সফর উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (১৬ জুন) আবুধাবি মোছাফ্ফা হাটহাজারী প্রবাসী সর্বস্তরের জনসাধারণ ও প্রবাসী জিয়া পরিবার ঐক্য পরিষদের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি’র বক্তব্যে বলেন, বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের উপর অনেকের নজর থাকে। যাকে আমরা শকুন’র দৃষ্টি বলি। এ রাষ্ট্রকে সবাই ব্যবহার করে, এ ব্যবহৃত সিঁড়িটার জন্য অনেক ষড়যন্ত্র থাকে। বাংলাদেশ কিন্তু এ স্বৈরাচারের পতনের পরেও ষড়যন্ত্র মুক্ত নয়। দেশে এখনো অনেক রকম ষড়যন্ত্র চলছে বলে জানান তিনি।…
জহুরুল ইসলাম জপি-শেরপুর : কৃষিই সমৃদ্ধ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৪-২৫ অর্থ বছরের পোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সমেশন ফর নিইট্রেশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে ১৭ জুন মঙ্গলবার শেরপুর উপজেলা পরিষদ হল রুমে পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়। উপ পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর শেরপুর মোহাম্মদ সাখাওয়াত হুসেন এর সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পরিচালক অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারন অধিদপ্তর মায়মনসিংহ অঞ্চল কৃষিবিদ সালমা আক্তার তিনি তার বক্তব্যে বলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পার্টনার প্রকল্পটি একটি বৃহৎ প্রকল্প আমরা এ প্রকল্পে মাধ্যমে কৃষিতে আমরা গতানুগতিক অবস্থায় আছি এ প্রকল্পের মাধ্যমে…
জহুরুল ইসলাম জপি-শেরপুর : শেরপুর জেলার নবাগত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ বাহাউদ্দিন আহমেদ মহোদয়ের সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। সাক্ষাৎকালে জেলা পুলিশের মামলার তদন্তে ত্বরান্বিত ও বিচার বিভাগের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব শাহ শিবলী সাদিক-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিজ্ঞ বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ আবদুল্লাহ-বুড়িচং প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মালদ্বীপ বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম এর মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকালে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুড়িচং প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার বুড়িচং প্রতিনিধি কাজী খোরশেদ আলম এর সভাপতিতে মতবিনিময় সভায় আমন্ত্রীত অতিথি ছিলেন মালদ্বীপ বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম। বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা পত্রিকার বুড়িচং প্রতিনিধি জহিরুল হক বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বুড়িচং প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার বুড়িচং প্রতিনিধি মো. মোসলেহ উদ্দীন, সিনিয়র সহ- সভাপতি ও দৈনিক আমার সংবাদ…
সুমন খান : রাজধানীর অভিজাত এলাকাগুলোতে গড়ে ওঠা স্পা সেন্টারগুলোর আড়ালে একটি গোপন জগত গড়ে উঠেছে। সেখানেই চলছে দেহব্যবসা, মাদক সেবন এবং প্রভাবশালী চক্রের তদবির বাণিজ্য। সম্প্রতি রাজধানীর গুলশান এলাকায় একটি স্পা সেন্টারে অনুসন্ধানে গিয়ে সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে। অভিযোগ উঠেছে, মিজান ও কামাল নামের দুই ব্যক্তি ‘স্পা ব্যবসার’ নামে অসামাজিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাংবাদিক ও প্রশাসনের লোকজনকে ভয়ভীতি দেখিয়ে নিজেদের প্রভাব বিস্তার করছেন। গুলশানের ২৪ নং রোডের একটি বহুতল ভবনের ২য় ও ৩য় তলায় অবস্থিত ‘ইউনিকন লাক্সারী স্পা’ নামের একটি প্রতিষ্ঠানে অনুসন্ধান দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকায় প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পর অবৈধ স্পা সেন্টারের মালিক…
আকতারুজ্জামান-তানোর, রাজশাহী : রাজশাহীর তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম ভারতে যাবার সময় মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনায় ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। গ্রেফতার জুবায়ের ইসলাম (৫৮) রাজশাহীর তানোর উপজেলা সাদিপুরের মৃত আবু বাক্কারের ছেলে। দর্শনা ইমিগ্রেশন পুলিশের টু-আইসি তারেক মাহমুদ জানান, চেকপোস্টে গমনেচ্ছুক যাত্রীদের নিয়মিত তথ্য যাচাইয়ের সময় জুবায়ের ইসলামের বিরুদ্ধে রাজশাহীর তানোর থানায় দুটি নিয়মিত মামলার তথ্য ধরা পড়ে। পরে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।
শরিফুল ইসলাম-কালিহাতী, টাঙ্গাইল : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ৮নং পাইকড়া ইউনিয়নের জনগণের মাঝে পৌছে দেওয়ার লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দিনব্যাপী ৮নং পাইকড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনের এমপি প্রার্থী বেনজির আহমেদ টিটো। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ নজরুল ইসলাম শোভা,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম…
আন্তর্জাতিক ডেস্ক : শুধুমাত্র বিএনপির সঙ্গে বৈঠক করে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নির্ধারণের প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংবিধান সংস্কারে আজ মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ঈদের ছুটির পর দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়। তিন দিনব্যাপী এ সংলাপে ৩০ রাজনৈতিক দল ও জোটকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি, এনসিপিসহ অন্যন্য দল এলেও আসেনি জামায়াত। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং এতদিন সংলাপে প্রতিনিধিত্ব করা ড. হামিদুর রহমান আযাদ সমকালকে বলেন, ‘একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময়সীমা ঠিক করায়, সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করে জামায়াত। এর প্রতিবাদে জামায়াত সংলাপে যায়নি। সরকার অবস্থান…
আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের বিরুদ্ধে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক সেনা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন । সেনা কর্মকর্তা জানান, এই হামলা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই করা হবে। তেল আবিবের ভূখণ্ডে শত শত ক্ষেপণাস্ত্র আছড়ে পড়বে বলে হুঁশিয়ারি দেন। সোমবার (১৬ জুন) রাতে ইরানের একটি রাষ্ট্রীয় টেলিভিশনে বোমা হামলার পর তেল আবিবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এখনও তেল আবিবের আকাশে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গণমাধ্যমটি বলছে, ওই হামলার পর এবার আরও ভয়াবহ ও ব্যাপক হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সশস্ত্র বাহিনীর জেষ্ঠ্য কমান্ডার কিওমারস হায়দারি বলেছেন, আগামী কয়েক ঘণ্টার…
নিজস্ব প্রতিবেদক : সংসদের পাবলিক একাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, ইস্টেমেশন কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটিসহ গুরুত্বপূর্ণ পদের সভাপতি পদে বিরোধী দলের মধ্যে আসনের সংখ্যানুপাতিক অনুযায়ী পদ পাবে বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাজধানীর বেইলি রোড অবস্থিত ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনার বিরতিতে তিনি এই কথা বলেন। এ সময় সালাহউদ্দিন আহমেদ বলেন, ৭০ অনুচ্ছেদে আস্থাভোট ও অর্থবিলে ঐকমত্যের পৌঁছেছে সবগুলো দল। এই দুটি জুলাই সনদে যুক্ত হবে। ৭০ অনুচ্ছেদের বাকিগুলো অর্থাৎ সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যুর নির্বাচনী ইশতেহারে যোগ করবে দলগুলো। নারী আসন নিয়ে…
নিজস্ব প্রতিবেদক : লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সন্তোষজনক সময় নির্ধারণের পর জোরেশোরে ভোটের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। নির্বাচনকে কেন্দ্র করে জটিল সমীকরণে রূপ নিচ্ছে ভোটের রাজনীতি। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ার পর এখন দৃশ্যপটে নেই দলটি। এজন্য রাজনৈতিক দলগুলোর হিসাব-নিকাশও নতুনভাবে সাজানো হচ্ছে। আগামী ফেব্রুয়ারিকে ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলগুলো। অন্যদিকে বড় দল বিএনপি ভোটের হিসাবে বেশ সুবিধাজনক অবস্থানে। মিত্রদের সঙ্গে নির্বাচনি জোট বা সমঝোতা করার সম্ভাবনা বেশি বিএনপির। আবার জামায়াতও ইসলামপন্থি দলগুলো নিয়ে ‘নির্বাচনি ঐক্য’ গঠনের চেষ্টা করছে। তবে মতাদর্শিক দূরত্বের কারণে জামায়াতের সঙ্গে বড় ইসলামি…
নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা পদে আসিফ মাহমুদ সজীব ভূইয়া বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গ করার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি। মঙ্গলবার (১৭ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনে চলমান অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, নির্বাচনী ট্রাইব্যুনাল বিগত ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনের ফলাফল ও পরবর্তী সময়ে ৪ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেট বাতিল করে আমাকে মেয়র হিসেবে ঘোষণা করে…
নাজমুল আলম মুন্না-সাতক্ষীরা : দেবহাটায় মাদকসহ কুলিয়া ইউ পি চেয়ারম্যান আসাদুল হকের ছেলে দেলোয়ার হোসেন শাওন (৩৯) এবং ভারতীয় নাগরিক কামানুর গাজীকে আটক করেছে যৌথবাহিনি। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল ১৬ জুন সোমবার গভীর রাতে অভিযান চালান দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ঘোলকান্দা গ্রামের সাবেক চেয়ারম্যান আসাদুল হকের ছেলে দেলোয়ার হোসেন শাওনের বাগানবাড়ীতে। অভিযান পরিচালনা করে নেশাগ্রস্ত অবস্থায় চেয়ারম্যান আসাদুল হকের (আ. লীগ নেতা) ছেলে শাওন (৩৯) এবং ভারতীয় নাগরিক উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট এলাকার পানিতর গ্রামে মৃত করিম গাজীর ছেলে কামানুর গাজী(৩৩) দুজনকে কে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে বাসা থেকে ইয়াবা, ধারালো অস্ত্র, মদের বোতল, নগদ…
নিজস্ব প্রতিবেদক : যে কয়টি আসনে বিএনপির প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত ঢাকা-১: খোন্দকার আবু আশফাক ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৫: নবীউল্লাহ নবী ঢাকা-৭: নাসিমা আক্তার কল্পনা ঢাকা-৮: হাবীব উন নবী খান সোহেল ঢাকা-৯: মির্জা আব্বাস ঢাক-১০: ডাক্তার জুবাইদা রহমান-সম্ভাব্য ঢাকা-১১: এম এ কাইয়ুম ঢাকা-১২: সাইফুল আলম নীরব ঢাকা-১৪: শফিকুল ইসলাম মিল্টন। ঢাকা-১৫: মামুন হাসান ঢাকা-১৬: আমিনুল হক ঢাকা-১৭:তাবিত আওয়াল-সম্ভাব্য ঢাকা-১৮: এস এম জাহাঙ্গীর কুমিল্লা-৩: মোফাজ্জ্বল হোসেন চৌধুরী কায়কোবাদ সিলেট-২: তাহসিনা রুশদী লুনা (ইলিয়াস আলীর স্ত্রী) সিলেট-১: খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট-৪: সাবেক মেয়র আরিফুল হক বরিশাল-১: জহির উদ্দিন স্বপন বরিশাল-২: সরফুদ্দিন আহমেদ সান্টু বরিশাল-৩: জয়নাল আবেদীন বরিশাল-৪: রাজীব আহসান বরিশাল-৫:…
শরিফুল ইসলাম-কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো। রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা নিয়ে মাঠে সক্রিয় এই নেতা ইতোমধ্যেই তৃণমূল পর্যায়ে ব্যাপক জনসম্পৃক্ততা গড়ে তুলেছেন। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকা বেনজির আহমেদ টিটো শুধু সংগঠনিক কর্মকাণ্ডেই নয়, বরং দলীয় নেতাকর্মীদের অধিকার রক্ষা ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রেখে চলেছেন। বিএনপির দুঃসময়ে যেভাবে তিনি রাজপথে থেকেছেন, তা তাকে দলের একটি বিশ্বস্ত নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানিয়েছেন, টিটো ভাই একজন সৎ, নির্ভীক ও সংগ্রামী নেতা।…
নিজস্ব প্রতিবেদক : আগামী মাসের মধ্যে জাতীয় সনদ প্রণয়নে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। তিনি বলেছেন, “আমাদের লক্ষ্য যেটা আমরা বারবার বলে এসেছি, জাতীয় ঐক্যমত্য কমিশন সংকল্পবদ্ধ যে- আমরা জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরি করতে পারব। “সেই ক্ষেত্রে আপনারা (রাজনৈতিক দলগুলো) সহযোগিতা দেখাচ্ছেন এবং এই সময়ে সহযোগিতা করছেন, সেজন্য নেতৃবৃন্দের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আমি আশা করছি যে, এই প্রক্রিয়া অব্যাহত থাকলে আমাদের পক্ষে অভিষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।” মঙ্গলবার সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপের সূচনা তিনি এ মন্তব্য করেন। আলী রীয়াজ বলেন, “আমরা চেষ্টা করছি যে, সমস্ত…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
