
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধায় ঘন্টার পর ঘন্টা জনগণকে পেট্রোল না দিয়ে সরকারি ইউএনও’র গাড়িতে ভর্তির পাশাপাশি জারকিনে করে পেট্রোল পাচারের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার সময় এই ঘটনা ঘটে। এরপরে প্রতিবাদ জানালে পেট্রোল সরবরাহ স্বাভাবিক হয়।
পেট্রোল নিতে আসা ভুক্তভোগী সূত্রে জানা যায়, পেট্রোল দেওয়ার কথা শুনে সোমবার বিকেল চারটা থেকে স্থানীয় বাইক চালকরা ভিড় জমান গাইবান্ধার কাদির এন্ড সন্স তেলের ডিপোতে। তবে গাইবান্ধা সদর ভূমি কমিশনার(এসিল্যান্ড) জাহাঙ্গীর আলম বাবুর উপস্থিতিতেই কিছু সময় পেট্রোল দেয়া স্বাভাবিক হলেও ঘন্টা পর ঘন্টা জনগনকে বসিয়ে রেখে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেন ( ইউএনও) সরকারি গাড়িতে পেট্রোল লোড করা সহ বিভিন্ন জারকিনে করে পেট্রোল পাচার শুরু হয়। বাইক চালকদের অভিযোগ সরকারি কর্মচারী ও পেট্রোল পাম্পের কর্মচারীরা এ পাচারের সাথে জড়িত। জনগণের প্রতিবাদ ও সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পরে আবার পেট্রোল সরবরাহ স্বাভাবিক হয় ।
বাইক চালক হাসানসহ অনেক ভুক্তভোগি চালক অভিযোগ করে “দৈনিক জন জাগরণ পত্রিকা” কে বলেন,তিন ঘন্টা ধরে লাইনে আছি, এখনও পেলাম না পেট্রল। তারপর দেখি প্রকাশ্যেই হচ্ছে পাচার এবং ইউএনও’র গাড়ি লোড করা হচ্ছে পেট্রোল। আমরা পেট্রোলের সঠিক বন্ঠন চাই ।
এদিকে সাংবাদিকের ও জনগণের উপস্থিতি পাওয়ায় তৎক্ষণাৎ ইউএনও সরকারি গাড়ি স্থান ত্যাগ করে।
অপরদিকে গাইবান্ধা সদর ভূমি কমিশনার(এসিল্যান্ড) জাহাঙ্গীর আলম বাবুর উপস্থিতিতে এরকম পেট্রল পাচার বন্ধে তার ভূমিকা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন নিউজ করেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেনের ( ইউএনও) সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি মুঠোফোনে বলেন এটি আমার পেট্রল না এটি ফুলছড়ি উপজেলার স্পিড বোর্ডের।

