
এস এ লিমন-স্টাফ রিপোর্টার :
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (৩,১২,২০২৫ বাদ আসর এই দোয়া মাহফিলে বেগম জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এতে উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপি:
আহ্বায়ক: গোলাম রসুল রাজা
সদস্য সচিব: মোখলেসুর রহমান
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: শফিউল আলম শফি
যুগ্ম আহ্বায়ক: শহিদুল ইসলাম
পৌর বিএনপি:
আহ্বায়ক: জনাব আবুল কাশেম সরকার
অঙ্গ ও সহযোগী সংগঠন:
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, নাগেশ্বরী উপজেলা শাখা: সভাপতি মীর হাসান মাহমুদ লিমন ও শাওন আহমেদ লেবু
যুবদল: যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন
এছাড়াও স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

