
দীপক শর্মা, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়ন পরিষদে সরকারি ডিউটি ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের সহকারী সচিব রেজাউল করিম ডিউটি ফাঁকি দিয়ে আসছেন। এদিকে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোলেমান আলী জানান, পরিষদের ডিউটি ফাঁকি দেওয়ায় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জনসাধারণ। এতে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি, পরিষদের মান ক্ষুন্ন হচ্ছে। ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষের সেবা নিশ্চিত, ও পরিষদটি সঠিক তদারকি কথা জানিয়েছেন ভুক্তভোগীরা।

