
শাওন আহম্মেদ লেবু-কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় নাগেশ্বরী থানার উদ্যোগে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী সার্কেল অফিসার মুনতাসির, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান এবং ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, জামায়াতে ইসলামীর উপজেলা আমির আব্দুল মান্নানসহ ইসলামী আন্দোলন ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
ওপেন হাউস ডে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, শ্রমিক ও সাধারণ জনগণ। অনুষ্ঠানে বক্তারা পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও মতামত সরাসরি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তুলে ধরার সুযোগ পান।

