
মোঃ জুয়েল রানা রিন্টু :
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক কালের কন্ঠ পত্রিকার চাটমোহর প্রতিনিধি এবং চাটমোহর প্রেস ক্লাবের অন্যতম সদস্য আবদুল লতিফ রঞ্জুকে মাদক দ্রব্যসহ গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২৮ জানুয়ারি চাটমোহর রেলবাজারস্থ নিজ বাসা ও ব্যবসায়ী প্রতিস্ঠান থেকে মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তাকে ৪২০ পিস বিক্রি নিষিদ্ধ নেশা জাতীয় দ্রব্যসহ তাকে গ্রেফতার করেন। দিনভর নানা দেন- দরবার ও তদবির করেও তাকে রক্ষা করতে পারেন নাই তার হিতাকাঙ্খিরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চাটমোহর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক কালের কণ্ঠের চাটমোহর প্রতিনিধি আবদুল লতিফ রুজুকে গ্রেফতার দেখিয়েছেন পুলিশ। এর আগে তাকে রেলবাজারস্থ তার ওষুধের দোকান থেকে ৪২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। একাধিক সূত্রে জানা যায়,, দীর্ঘদিন ধরে রেল বাজার এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আবদুল লতিঢ রঞ্জুর দোকানে অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদক দ্রব্য হওয়ায় দেশে এর বিক্রি নিষিদ্ধ।
জানা গেছে, রঞ্জুকে আটকের পর চাটমোহর এবং পাবনার কয়েকজন সংবাদকর্মী বিভিন্নভাবে তাকে ছাড়াতে দিনভর তদবির করেন।কিন্তু তারা তদবিরে কোন সুবিধা করতে পারেননি। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে াদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করায় তাদের সব অপচেষ্টা ভেস্তে যায়। সংশ্লিষ্ট সূত্রে মামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আসামি রঞ্জুকে, আজ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে সূত্রটি জানিয়েছেন। প্রকাশ থাকে যে, চাটমোহরে নেশা জাতীয় দ্রব্য বিক্রি ও সেবন কোন ভাবেই বন্ধ করা যাচ্ছে না।

