
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর মাননীয় প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টনের সহকারী একান্ত সচিব হিসেবে আলামিন আলম প্লাবন দায়িত্ব লাভ করায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
দৈনিক জনজাগরণ পত্রিকার পক্ষ থেকে নবনিযুক্ত সহকারী একান্ত সচিব আলামিন আলম প্লাবনের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়। একই সঙ্গে তার কর্মজীবনের সফলতা ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করে দোয়া ও শুভকামনা জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, প্রশাসকের দপ্তরে সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদ। নগর পরিচালনায় প্রশাসনিক সমন্বয়, দাপ্তরিক কার্যক্রমের গতিশীলতা এবং নীতিনির্ধারণী কাজে সহযোগিতার ক্ষেত্রে এ পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নবনিযুক্ত আলামিন আলম প্লাবনের নিষ্ঠা, দক্ষতা ও সততার মাধ্যমে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শুভানুধ্যায়ীরা।
দৈনিক জন জাগরণ পরিবারের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত সাফল্য কামনা করা হয়েছে।

