
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন এর নির্বাচনী পরিকল্পনা সভা অনুষ্ঠিত।
ইসলামী আন্দোলন বাংলাদেশ গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি, মাওলানা আকরাম হোসাইন এর সভাপতিত্ত্বে এ সভায় বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গাজী ফাহিমুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটি, গোবিন্দগঞ্জ উপজেলা সদর,হাফেজ মুহাম্মাদ নূরুন্নবী, ইসলামী আন্দোলন বাংলাদেশ গোবিন্দগঞ্জ উপজেলা সেক্রেটারি আব্দুল মমিন সিরাজী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মাসউদুর রহমান, সহ-সভাপতি মুফতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক নূর আলম সিদ্দিকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ গোবিন্দগঞ্জ পৌর সভাপতি জনাব রবিউল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

