
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা-০৫ সাঘাটা-ফুলছড়ি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ ফারুক আলম সরকার এর পক্ষে সাঘাটা- ফুলছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে আলাদা আলাদা টিম করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে ধানের শীষের প্রচারণা চালায়।
এ সময় ১ নং কঞ্চিপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড মদনের পাড়ায় ১ নং কঞ্চিপাড়া ইউনিয়নের কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ রাজেনুর ইসলাম রিজু এলাকাবাসীর সাথে ধানের শীষের প্রচার-প্রচারণা চালায় ও বিএনপি’র উন্নয়নমূলক কথাবার্তা বলেন।

