
নিজস্ব প্রতিনিধি :
শহীদ জিয়া মহিলা কলেজ আয়োজিত নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষার্থী–অভিভাবক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাফজয়ী অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ এবং প্রতিটি যৌক্তিক চাহিদা ও সমস্যার সমাধান নিশ্চিত করতে তিনি অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, শিক্ষাই পারে একটি সমাজকে পরিবর্তন করতে, তাই শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে তিনি সর্বাত্মক সহযোগিতা করে যাবেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষ আমিনুল হকের বক্তব্য ও প্রতিশ্রুতিকে স্বাগত জানান।

