
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা-১৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান মিল্টন। দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই এলাকায় তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ক্রমশ বাড়ছে।
মিরপুরের কাফরুল, মিরপুর ১৩ ও শেওড়াপাড়া নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় চার লাখেরও বেশি। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, এখানে ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ৭২% ভোট পেয়ে এগিয়ে আছেন, যা তাঁকে অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক এগিয়ে রেখেছে।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড. শফিকুর রহমান, যিনি প্রায় ২২% ভোট সমর্থন পেয়েছেন বলে জরিপে উল্লেখ করা হয়েছে। অন্য দলগুলোর অবস্থান তুলনামূলকভাবে দুর্বল থাকলেও, সাধারণ ভোটারদের মতে আসন্ন নির্বাচন হবে হাড্ডাহাড্ডি লড়াইপূর্ণ।
স্থানীয় জনগণ শফিকুল ইসলাম খান মিল্টনকে একজন সচ্ছল, কর্মীবান্ধব ও সমাজমুখী রাজনীতিবিদ হিসেবে চেনে। তাঁর দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও কর্মীদের প্রতি আন্তরিক আচরণ তাঁকে আজ জনপ্রিয়তার শীর্ষে নিয়ে এসেছে।
👉 এলাকাবাসীর প্রত্যাশা—যদি সুষ্ঠু নির্বাচন হয়, তবে ঢাকা-১৫ আসনে ধানের শীষের জয় নিশ্চিত।

