
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
সারা দেশের ন্যায় উৎসব ছাড়াই রাষ্ট্রীয় শোকের মধ্যেদিয়ে আদর্শ শিক্ষালয় গাইবান্ধায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ শুরু করেছে।
১লা জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। প্রতি বছর এদিন উৎসব মুখর পরিবেশে প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে উৎসব মুখর পরিবেশে পাঠ্যবই বিতরণ করা হয়। কিন্তু এ বছর কোনো উৎসব করা হবে না। নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীরা বই নিতে পারবে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আজ সকাল এগারোটায় আদর্শ শিক্ষালয় গাইবান্ধায় কোন রকম উৎসব ছাড়াই আনন্দঘন পরিবেশে স্কুলের নিজস্ব হল রুমে বই বিতরণ শুরু করেছে। এ সময়ে উপস্থিত ছিলেন-
জনাব মোঃ আবুল কালাম আজাদ
অধ্যক্ষ, আদর্শ শিক্ষালয় গাইবান্ধা।
জনাব মোঃ ওবায়দুর রহমান
উপাধ্যক্ষ, আদর্শ
শিক্ষালয় গাইবান্ধা।
ম্যানেজিং কমিটির সদস্য
সৈয়দ রোকনুজ্জামান সহ সম্মানিত অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর ও ১, ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক।এ উপলক্ষে এবার বই উৎসবের কোনো আনুষ্ঠানিক আয়োজন করা হয়নি।
আনুষ্ঠানিকতা না থাকলেও সংশ্লিষ্টরা নির্ধারিত দিন অনুযায়ী বই বিতরণ করেন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এসে নতুন বই সংগ্রহ করে শিক্ষার্থীরা। বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে তারা।

