
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করে জেলা পুলিশ।
সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার নবাগত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। এতে আরও উপস্থিত
মো.শরিফ আল রাজিন, অতিরক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন। গাইবান্ধা।
মো.মুক্তাজুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল সদর।
এছাড়াও ছিলেন গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুন, বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) গাইবান্ধা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক জন জাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাহিদ হোসেন জিমু, ডিবিসি জেলা প্রতিনিধি রিক্তু প্রসাদ, দৈনিক ভোরের সময় জেলা প্রতিনিধি লালচান বিশ্বাস সুমন, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি জোবায়ের আলী, , বাংলাভিশন জেলা প্রতিনিধি ফিরোজ কবির মিলন, দৈনিক জনকণ্ঠ জেলা প্রতিনিধি আবু কায়সার শিপলু, দৈনিক স্বদেশ বিচিত্রা জেলা প্রতিনিধি মাহমুদুল হাবিব রিপনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, মাদক নির্মূল, গ্রাম্য দলাদলি, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, চুরি-ডাকাতি প্রতিরোধ, সদর থানাকে দালালমুক্ত করা এমন নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নবাগত এসপির দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত সমাধানের দাবি জানান।
পুলিশ সুপার জসিম উদ্দিন তার বক্তব্যে বলেন,
আমি ২৫তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগদান করি। গাইবান্ধায় আমি নতুন দায়িত্ব পালন শুরু করেছি। এর আগে নারায়ণগঞ্জ জেলার নৌ-পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছি। গাইবান্ধার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
তিনি আরও বলেন,
আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর জোর দেবেন। একটি বস্তুনিষ্ঠ সংবাদ একটি দেশ ও জাতিকে অনেক দূর এগিয়ে নিতে পারে। আপনাদের সহযোগিতা নিয়ে গাইবান্ধাকে একটি পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ জেলায় পরিণত করতে চাই।
মতবিনিময় সভায় জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

