
মোঃ শুকুর আলী-নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) সকালে নাগরপুর উপজেলা বিএনপি এ আনন্দ র্যালীর আয়োজন করে। এ উপলক্ষে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে নাগরপুর সরকারি কলেজ মাঠে উপস্থিত হন। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম ও সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবির নেতৃত্বে নাগরপুর সরকারি কলেজ থেকে বিশাল আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি নাগরপুর সদর বাজার ও উপজেলা চত্বর প্রদক্ষিন শেষে কলেজ মাঠের আলোচনা সভায় মিলিত হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল -৬ (নাগরপুর- দেলদুয়ার)বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সম্মানিত সদস্য রবিউল আওয়াল লাভলু,সদস্য শরীফ উদ্দীন আরজু,সদস্য এডভোকেট ইকবাল হোসেন,সাবেক স্বেচ্ছা সেবক দলের কেন্দ্রীয় নেতা বেল্লাল হোসেন, সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান। র্যালীতে নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমদ আলী রানা, সহ-সভাপতি মাসুদুর রহমান লিয়াকত মোল্লা, মো. তোফায়েল মোল্লা, শিব শংকর সূত্রধর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, , যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, সাবেক যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল সদস্য সচিব শহিদুর রহমান মনিরসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

