
মোঃ শুকুর আলী-নাগরপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোটরসাইকেল ও নেতাকর্মী সঙ্গে নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপি’র ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু।
২৩ আগষ্ট শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নাগরপুর উপজেলার সহবতপুর ও ভারড়া ইউনিয়নের বিভিন্ন বাজারে এবং ওয়ার্ড পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে টাঙ্গাইল-৬, (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রবিউল আওয়াল লাভলু।
মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর জন্য দোয়া ও সুস্থতা কামনায় সকালে সহবতপুর,বাটরা,ভারড়া সহ বিভিন্ন বাজারের ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা, আগত জনসাধারণ সহ বিভিন্ন স্তরের জনসাধারণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু।
এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থীর জন্য ভোট চেয়ে বলেন, দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে সততা ও নিষ্ঠার সাথে সবাইকে রাজনীতি করতে হবে। বিএনপি’র চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্যায় ও দুর্নীতি প্রশ্রয় দেন না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে, দলীয় ভাবমূর্তি নষ্ট হয় এমন সকল কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান,তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা বিএনপির সাংবাদিক না হয়ে দেশের সাংবাদিক হন। আমি নিজে অন্যায় করিনা অন্যায়কে প্রশ্রয়ও দেইনা।

