
নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানবিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আব্বাস আলী ফাউন্ডেশন। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে ফাউন্ডেশনটির উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
দক্ষিণ কাফরুল, বউবাজার, বাঁশতলা, ইব্রাহিমপুর সৃজনী সড়ক, ইব্রাহিমপুর জামিউল মাদ্রাসা, ভূইয়াবাবু সরণি, পশ্চিম কাফরুল ও আগারগাঁওসহ আশপাশের বিভিন্ন এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এসব উপহার পৌঁছে দেওয়া হয়। এ বছর ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৫০০টিরও বেশি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে, যা অনেক পরিবারের ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে।
এই মহতী উদ্যোগের পেছনে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব জনাব মোঃ আব্বাস আলী। তাঁর আন্তরিকতা, উদারতা এবং মানুষের প্রতি গভীর ভালোবাসার ফলেই আব্বাস আলী ফাউন্ডেশন আজ অসহায় মানুষের জন্য একটি নির্ভরযোগ্য আশ্রয়ে পরিণত হয়েছে। তাঁর দিকনির্দেশনায় ফাউন্ডেশনটি শুধু ঈদ উপলক্ষেই নয়, বরং সারা বছর বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করা হয়, যেন মোঃ আব্বাস আলী সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত লাভ করেন এবং আরও বেশি মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন। একই সঙ্গে তাঁর পরিবারের সার্বিক কল্যাণ কামনা করা হয়।
এছাড়াও সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়—নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে। কারণ, সামান্য সহযোগিতাই অনেক পরিবারের জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে।
মানবতার কল্যাণে নিবেদিত আব্বাস আলী ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করবে—এমন প্রত্যাশা

