গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা ১৬ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে মহারাজপুর ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। উন্নয়নের ছোঁয়া থেকে অনেকটাই পিছিয়ে থাকা এক জনপদের নাম মহারাজপুর ইউনিয়ন। দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের বেহাল দশা, সুপেয় পানির সংকট আর সঠিক নেতৃত্বের অভাবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এখানকার সাধারণ মানুষ। আর এই অবহেলিত জনপদকে একটি আধুনিক ও বৈষম্যহীন ‘মডেল ইউনিয়ন’ হিসেবে রূপান্তরের স্বপ্ন দেখছেন দেলোয়ার হোসেন।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে মহারাজপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলে ইউনিয়নকে সন্ত্রাস ও মাদক মুক্ত আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তুলবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন বিএনপি পরিশ্রমী এ নেতা।
ইতিমধ্যেই এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করেছেন তিনি। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, তরুণদের কর্মসংস্থান এবং ডিজিটাল নাগরিক সেবা প্রতিটি ঘরে পৌঁছে দিতে মাস্টারপ্ল্যান তৈরি করছেন এই দূরদর্শী বিএনপি নেতা।
দেলোয়ার হোসেন বলেন
“মহারাজপুর ইউনিয়নকে আমি শুধু নামে নয়, কাজেও একটি মডেল ইউনিয়ন হিসেবে দেখতে চাই। আমার প্রথম লক্ষ্য হবে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন এবং প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। তরুণদের মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা ও কর্মসংস্থানের ব্যবস্থা করব। দল-মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আমি একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই।”