
দীপক শর্মা
একের পর একজন আটক হচ্ছে তবুও কমছে না। সমাজটাকে শেষ করছে মাদক ব্যবসায়ী ও সেবনকারিরা। তাই সাবধান আজ যারা পাড়ায় মহল্লায় গিয়ে মাদক কেনাবেচা করছেন কাল ধরা খাবেন নিশ্চিত।
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবির) অভিযানে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ কাঁচাবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মোঃ ফারুক হোসেনকে মাদকসহ আটক করে। আটককৃত ব্যাক্তির পিতা-মৃত দবির উদ্দিন, মাতা-মোছাঃ মালেকা বেগম, সাং-মধ্যপারপুগী, থানা ও জেলা ঠাকুরগাঁও। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়। পরে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এছাড়াও উক্ত আসামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা সহ ৯ টি মাদকের মামলা আছে। হত্যা মামলায় সে সাজাও খেটেছে মর্মে জানা যায়। সে একজন কুখ্যাত মাদক ব্যাবসায়ী বলে জানায় গোয়েন্দা পুলিশ।

