
শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি খেলাধুলাকে ও আমাদের সাংস্কৃতিক অঙ্গনে সকল চর্চাকে যেভাবে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। খেলাধুলা কে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী কার্যক্রম শুরু করেছেন।
শুক্রবার বিকেলে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী এসময় আর বলেন, আমরা শুধু বাংলাদেশে না আমরা আন্তর্জাতিকভাবেও যে লক্ষ্য যে উদ্দেশ্য রয়েছে আমরা সাব গেমস থেকে শুরু করে অলিম্পিকের মত সর্ববৃহৎ আসরে বাংলাদেশের নামটি যাতে আমরা লেখাতে পারি এটি আমাদের লক্ষ্য।
তিনি আরো বলেন, বাংলাদেশের এই প্রথম খেলাধুলা কে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কার্যক্রম শুরুকরেছে। প্রত্যেকটি বাবা-মা তার সন্তানদেরকে পড়াশোনা করিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার কেউ ব্যারিস্টার হওয়ার চিন্তা বা স্বপ্ন দেখে, সেই স্বপ্ন যেন একটি বীজ বপন করতে চাচ্ছেন খেলোয়াড় হিসেবেও আপনার সন্তানকে প্রতিষ্ঠিত করতে পারেন। নতুন কুড়ির মাধ্যমে খেলাধুলাকে আরো উজ্জীবিত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে মন্তব্য করেন।
ফাইনাল খেলায় মো. জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সাংসদ সদস্য এ্যাড সেলিম রেজা হাবিব, পাবনা-৪ সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ফাইনাল গোল্ডকাপ খেলায় সদর উপজেলা ও ঈশ্বরদী উপজেলার দল অংশগ্রহণ করেন। ৯৫ মিনিট খেলায় ঈশ্বরদী উপজেলা ৩-১ গোলে সদর উপজেলা কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। অসংখ্য দর্শক খেলা উপভোগ করেন।

