
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্ভাব্য সভাপতি হিসেবে এগিয়ে আসছেন দলের নিবেদিত প্রাণ ও ত্যাগী নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান। দীর্ঘদিনের রাজনৈতিক নিষ্ঠা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও দলের প্রতি অগাধ আনুগত্যের কারণে বিএনপির নেতা-কর্মীরা তার মূল্যায়নের দাবি তুলেছেন।
রাজনীতির অঙ্গনে মামুন হাসান পরিচিত একজন সাহসী ও ত্যাগী সংগঠক হিসেবে। ঢাকা-১৫ আসনের রাজপথের এই লড়াকু নেতা গত এক যুগেরও বেশি সময় ধরে নির্যাতন, মামলা ও নিপীড়নের মধ্যেও বিএনপির রাজনীতিতে অটল থেকেছেন। দলের কঠিন সময়েও তিনি কেন্দ্র থেকে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে ভূমিকা রেখে এসেছেন।
বিএনপির হাই কমান্ডের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দলের সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে মহানগর উত্তর বিএনপিকে নতুন করে গতিশীল ও শক্তিশালী করার উদ্যোগ চলছে। সেখানে নিবেদিত, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে মামুন হাসান-এর নামটি উঠে এসেছে অগ্রাধিকারে।
তৃণমূলের অনেক নেতা-কর্মী মনে করছেন,
“ত্যাগ, সততা ও সংগঠনের প্রতি দায়বদ্ধতার কারণে মামুন হাসানই হতে পারেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি। দলের এই ক্রান্তিকালে এমন নিবেদিত নেতারই প্রয়োজন।”
রাজনীতির মাঠে বহু বছরের সংগ্রাম ও আত্মত্যাগের পর আজ মামুন হাসানকে মূল্যায়নের সময় এসেছে— এমনটাই আশা করছেন বিএনপির তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের অনেক নেতা-কর্মী।

