
মোঃ সুজা মিয়া :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ-১ আসন এবং সাঘাটা ও ফুলছড়ি-৫ আসনের মনোনায়ন ফরম দাখিল করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিষ্টার শামীম হায়দাদার পাটোয়ারী ।
আজ (২৮ ডিসেম্বর) রবিবার বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম দাখিল করেন তিনি। সেই সাথে মনোনায়ন দাখিল করেন গাইবান্ধা সদর – ২ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ সরকার ।

তাদের দুজনার মনোনায়ন ফরম দুটি গ্রহন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান আতা, জেলা জাতীয় পার্টির সভাপতি সরোয়ার হোসেন শাহিন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি, আলহাজ্ব তাজুল ইসলাম,জেলা জাতীয় পার্টির সভাপতি শাহিন মিয়া, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম, সাধারন সম্পাদক মাহামুদুর রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাফুজার রহমান মাসুদ, মোহাম্মদ ফেরদৌস মন্ডল সহ অন্যরা ।

মনোনায়ন দাখিল শেষে বক্তারা বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলে গাইবান্ধা জেলার ৫ টি আসনেই জাতীয় পার্টি জয়লাভ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী সুন্দগঞ্জ-১ আসনে ও আলহাজ্ব আব্দুর রশিদ সরকার গাইবান্ধা সদর-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

