
আল হাফিজ-মোল্লাহাট (বাগেরহাট) :
ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীম স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। শনিবার সকাল সাড়ে ১১টায় মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মোল্লা মুজিবর রহমান শামীম বলেন, “বেকার সমস্যা নিরসনে বাগেরহাট-১ আসনকে শিল্পায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে এলাকায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হবে, যাতে প্রশিক্ষণপ্রাপ্তরা বিদেশে রফতানি যোগ্য মানবসম্পদে পরিণত হয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হতে পারে।”
তিনি আরও জানান, নারীর সামগ্রিক উন্নয়নে কার্যকর কর্মসূচি গ্রহণ, মাদকমুক্ত সমাজ গঠন এবং যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে বিভিন্ন গঠনমূলক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
এছাড়া মধুমতি নদীর ভাঙ্গন রোধ, সড়ক যোগাযোগ উন্নয়ন ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মোল্লাহাট উপজেলা সভাপতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মুফতী জাকির আশরাফী, সহ-সভাপতি হাফেজ শরিফুল ইসলাম, সেক্রেটারি ফকির আবুল বাশার, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি রফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি ফকির নুর ইসলামসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন ও পরামর্শ উপস্থাপন করলে প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীম তা মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যৎ পরিকল্পনায় এগুলোকে গুরুত্ব দেওয়ার আশ্বা

