
রফিকুজ্জামান সিজার-কুষ্টিয়া :
কুষ্টিয়ায় নিশান মোড়স্ত প্রাইম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পিডিও এর উদ্যোগে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রায় ২০০ কম্বল অসহায় শীতবস্ত্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।
প্রাইম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিডিও) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রফিকুজ্জামান সিজারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিও এর সহ-সভাপতি গোলাম সাকলাইন, সাধারণ সম্পাদক ফারহানা আক্তার প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাসেল তালুকদার।

