
নবীনগর পৌর মহিলা দলের কর্মী সমাবেশে উন্নয়নের অঙ্গীকার মনোনয়নপ্রত্যাশী এডভোকেট এম এ মান্নান ,
মোঃ আবুল কালাম নবীনগর
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধ
আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পৌরসভার ভোলাচং মন্দির সংলগ্ন এলাকায় নবীনগর পৌর মহিলা দলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এই সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫, নবীনগর আসনে বিএনপির ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী এডভোকেট এম এ মান্নান।
তিনি তার বক্তব্যে নবীনগরের উন্নয়ন, জনসচেতনতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
“বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা নবীনগরের উন্নয়নে কাজ করতে চাই। এজন্য আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।
ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে কারণ জনগণই পরিবর্তনের মূল শক্তি।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা,
জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, শ্রমিক দলের সভাপতি প্রার্থী জাবেদুল ইসলাম জাবেদ, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কামাল, যুবদল নেতা শাহআলী, ও নাদির সহ নবীনগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নারী কর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও উজ্জীবিত উপস্থিতি এ সমাবেশে নতুন মাত্রা যোগ করেছে বলে জানিয়েছেন আয়োজকরা।
তারা বলেন, রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে নারীদের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
এই কর্মী সমাবেশের মধ্য দিয়ে নবীনগরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরালো হলো এমনটাই মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
