
শেখ মোহাম্মদ পারভেজ,
পাবনা জেলা পুলিশের আয়োজনে পাবনা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের বৃহস্পতিবার(১৮জুন)২০২৬ খ্রিঃ সমন্বয়ে মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সম্মানিত পুলিশ সুপার জনাব মো: ছুফি উল্লাহ মহোদয়। এসময় পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মো: রেজিনুর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), পাবনা।
পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত খেলাধুলা, শরীর চর্চা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় মাসিক মাস্টার প্যারেডের অংশ হিসেবে পাবনা জেলার যানবাহন পরিদর্শন ও চালক পুলিশ সদস্যদের বিভিন্ন প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান শেষে অস্ত্রাগার পরিদর্শন করেন।
এসময় পাবনা জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

