
মোহাম্মদ ওয়াহেদ আলী
লালমনিরহাট
লালমনিরহাট সদর থানার কুলাঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস আলী এর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশের আয়োজন করেন । এই মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি বারবার নির্বাচিত কুলাঘাট ইউনিয়নের চেয়ারম্যান ও কুলাঘাট বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী তার বক্তব্যে বলেন দেশকে এগিয়ে নিতে হলে বিশেষ করে তরুণ সমাজকে মাদক মুক্ত করতে হবে । আমাদের এই তরুণ সমাজ যেন মাদকের ছোবল থাবা থেকে বিরত থাকে । দেশকে এগিয়ে নিতে হলে তরুণ সমাজকে খেলাধুলা ও বিভিন্ন ক্রীড়া চর্চার মধ্যে মগ্ন থাকতে হবে । আমরা চাই এই তরুণ সমাজ যেন এগিয়ে যায় । উক্ত মাদকবিরোধী অভিযানে লালমনিরহাট জেলা এবং কুলাঘাট ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির বর্গ এবং সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তিগণ এবং সদর থানার পুলিশ প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন ।

