
আল হাফিজ-মোল্লাহাট :
বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা-খুলনা মহাসড়কে নুর ইসলাম (২৭) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুর ইসলাম মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত কারণে তিনি গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে যান। পরে পথচারীরা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে মনে করা হলেও হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা বিষয়টি ভিন্ন বলে ধারণা করেন।
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরমান জানান, আহত যুবকের কানের পেছনে মাথার নিচে সহ শরীরের বিভিন্ন স্থানে মোট তিনটি জখম রয়েছে, যা গুলির আঘাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সড়কে পড়ে যাওয়ার কারণে তার কোমরেও আঘাত লেগেছে। আহতের অবস্থাস্থানীয় সূত্রে জানা যায়, নুর ইসলাম মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত কারণে তিনি গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে যান। পরে পথচারীরা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে মনে করা হলেও হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা বিষয়টি ভিন্ন বলে ধারণা করেন।
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরমান জানান, আহত যুবকের কানের পেছনে মাথার নিচে সহ শরীরের বিভিন্ন স্থানে মোট তিনটি জখম রয়েছে, যা গুলির আঘাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সড়কে পড়ে যাওয়ার কারণে তার কোমরেও আঘাত লেগেছে। আহতের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এ সংবাদ লেখা পর্যন্ত ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

