
শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অভিজিৎ স্যারের নেতৃত্বে জেলা পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের সমন্বয়ে অদ্য ০৯ জুন ২০২৬ খ্রিঃ রাত ০৮:৩০ ঘটিকার পর পাবনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানের আওতায় শহরের বিভিন্ন মাদক স্পট, স্টেডিয়াম সংলগ্ন এলাকা, সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস, বাস টার্মিনাল এলাকা, রেলওয়ে স্টেশন ও এর আশপাশের এলাকায় তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন কিশোর ও অন্যান্য ব্যক্তিদের পরিচয় যাচাই, জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় তল্লাশি কার্যক্রম সম্পন্ন করা হয়।
অভিযানকালে মাদক সেবন ও মাদকদ্রব্য পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় সংশ্লিষ্টদের জরিমানা ও শাস্তি প্রদান করেন।
জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকমুক্ত সমাজ গঠন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাবনা জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

