গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৩ নং মুচনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার শেখ দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আনোয়ার শেখ বলেন, ব্যক্তিগত ও রাজনৈতিক বিভিন্ন কারণে তিনি ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন এবং দলের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
এ সময় তিনি দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আনোয়ার শেখের এই পদত্যাগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।