
মোঃ আব্দুল্লাহ আল মামুন
ভোলা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম নয়নকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
তাঁর এ সম্মানজনক মনোনয়নে ভোলা-৪ আসনের জনগণ, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তাঁরা এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জনাব নুরুল ইসলাম নয়নের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও শিক্ষা উন্নয়নে আন্তরিক ভূমিকা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এ উপলক্ষে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

