
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ৫ নং ওয়ার্ডের উত্তর সুরাবাড়ী এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কাশিমপুর-শ্রীপুর আঞ্চলিক সড়কের উত্তর সুরাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের নাম মোঃ ফিরোজ (৫২)।নিহত ফিরোজ সুরাবাড়ী এলাকার বাসিন্দা।তার গ্রামের বাড়ি একই জেলার পুবাইলের হারাবাইদ এলাকায়।তিনি কাশিমপুর এলাকার আব্দুস ছালেকের মেয়ের জামাই বলে জানিয়েছেন এলাকাবাসী।
এ ঘটনার পর নিহত ফিরোজ ৩ কন্যা সন্তান ও স্ত্রী সহ আত্মীয় স্বজনদের মধ্যে শোকের আবহ নেমে আসে।
এদিকে দূর্ঘটনার পর পর স্থানীয় এলাকাবাসী ঘাতক কাভার্ড ভ্যান ও এর চালককে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা জানিয়েছে কাশিমপুর থানা পুলিশ।

