
সুমন খান :
আজ রাজধানী মিরপুর ২ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১১.সময় ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে মাননীয় পুলিশ কমিশনার সাজ্জাদ আলী এনডিসি মহোদয়ের নির্দেশনা ও আয়োজনে এক মনোমুগ্ধকর ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ খেলায় অংশগ্রহণ করে ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় , দুই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।উক্ত খেলায় উপস্থিত ছিলেন সম্মানিত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার), সহকারী পুলিশ কমিশনার (মিরপুর জোন), অফিসার ইনচার্জ সাজ্জাত রোমান মিরপুর মডেল থানা, দুই স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ,অভিভাবকগণ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।খেলা চলাকালে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের উচ্ছ্বাস, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো মাঠে আনন্দের জোয়ার বইতে থাকে।

এই আয়োজনের মাধ্যমে ডিএমপি’র একটি মানবিক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। খেলাধুলার মতো ইতিবাচক কার্যক্রম সমাজে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাধারণ মানুষ ডিএমপি’র এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় ও যুগোপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। সবাই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও ডিএমপি’র এমন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ অব্যাহত থাকবে, যা তরুণ সমাজকে অনুপ্রেরণা দেবে সৎ, সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে।

