
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ আল আমিন (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ মে ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩:২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি চৌকস টিম কসবা পৌরসভাধীন আড়াইবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সন্দেহভাজন একটি সিএনজি তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি
গ্রেফতারকৃত আসামির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ:
নাম: আল আমিন
পিতা: কবির হোসেন
ঠিকানা: গ্রাম- শীতলপাড়া, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও সিএনজিটি বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কসবা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জানান মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সীমান্ত এলাকা ও অভ্যন্তরীণ রুটগুলোতে পুলিশের কড়া নজরদারি ও অভিযান চলমান রয়েছে।”

