
জেলা তথ্য অফিস গাইবান্ধা- এর আয়োজনে জিওবি খাতের আওতায় উঠান বৈঠক
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি
জেলা তথ্য অফিস, গাইবান্ধা- এর আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে এপ্রিল-জুন/২০২৬ কোয়াটারে “শিশু, কিশোর- কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (মাঠ প্রচার) জনাব ফাহিমা জাহান
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব ইশতিয়াক আহমাদ আবীর,
তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, গাইবান্ধা।
জনাব মোঃ আব্দুল রউফ, ইউপি সদস্য, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ, গোবিন্দগঞ্জ।
উক্ত অনুষ্ঠানে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশু ও নারী অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, বাল্য বিবাহ, ইভটিজিং, পরিস্কার পরিচ্চন্নতা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিস, গাইবান্ধা- এর সাইন অপারেটর জনাব মোঃ মাসুদুর রহমান (মাসুদ)।

