
নিজস্ব প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-০২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনে মনোনয়ন প্রত্যাশী সৎ, পরিশ্রমী , নিষ্ঠাবান কর্নেল (অব.) হারুনার রশিদ খান দিনভর জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পথসভা করেছেন।
শনিবার বিকালে পাথরঘাটা পৌর শহরসহ উপজেলার বিভিন্ন বাজার, হাট ও জনবহুল এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, স্থানীয় সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
কর্নেল (অব.) হারুনার রশিদ খান বলেন, রাজনীতি আমার কাছে কোনো পদ-পদবির বিষয় নয়; এটি মানুষের কল্যাণে কাজ করার একটি পবিত্র অঙ্গীকার। আমি চাই বরগুনা-০২ আসন হবে উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও মানবিকতার উদাহরণ।
স্থানীয় ব্যবসায়ী ,শ্রমজীবী ও তরুণ সমাজের অনেকে জানান, সাবেক এই সেনা কর্মকর্তা একজন সৎ, শৃঙ্খলাবদ্ধ ও সমাজবান্ধব মানুষ। তিনি বরগুনার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।
জনসংযোগের পুরো সময় জুড়ে কর্নেল হারুনার রশিদ খানের সঙ্গে ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, তরুণ সমর্থক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজন।

