
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধা সচেতন শিক্ষার্থী সমন্বয় পরিষদের সংগঠকদের সঙ্গে ১৮ মে (সোমবার )গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুনের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সচেতন তরুণ সমাজই পারে একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলতে।
এ সময় শিক্ষার্থীরা সমাজ থেকে সকল অনৈতিক কর্মকাণ্ড নির্মূলে পুলিশ প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে গাইবান্ধা সচেতন শিক্ষার্থী সমন্বয় পরিষদের পক্ষ থেকে সদর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুনকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

