
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রশাসক জননেতা মো: শফিকুল ইসলাম খান মিল্টন ভাইয়ের সঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি’র এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম, নগর ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় নগরবাসীর জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, নগরবাসীর কল্যাণে আধুনিক ও বাসযোগ্য ঢাকা গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি নগর উন্নয়নে সরকারের পাশাপাশি বিরোধীদলের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।
অন্যদিকে, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি ডিএনসিসির বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং জনস্বার্থে গৃহীত উদ্যোগগুলোকে আরও গতিশীল করার আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে জনকল্যাণমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

