
মোঃ জাহিদ হোসেন জিমু-জেলা
গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে কৃষক ও নৌকার মাঝিদের দীর্ঘদিনের জ্বালানি সংকট নিরসনে ফুলছড়ির বালাসীঘাটে একটি বিশেষ ডিজেল বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এই বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম এবং এনডিসি সাব্বির আহমেদ।
চলতি সেচ মৌসুমে চরাঞ্চলের কৃষকদের ডিজেলের চাহিদা মেটানো এবং নৌকার মাঝিদের জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে তাদের এই ধরনের কার্যক্রম।
উদ্বোধনী দিনে কৃষকদের মাঝে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ করা হয়। এর ফলে তেলের জন্য চরাঞ্চলের মানুষকে আর দীর্ঘ পথ পাড়ি দিতে হবে না এবং সঠিক মূল্যে জ্বালানি পাওয়া নিশ্চিত হবে।
প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

