
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর-এর সাবেক আহ্বায়ক সদস্য জাকির হোসেন শান্ত বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে আনন্দের ও আবেগঘন সময় চলছে। দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন।
তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশের মাটি ও মানুষ তারেক রহমানের দেশে ফেরার জন্য অপেক্ষা করেছে, দোয়া করেছে। গণতন্ত্রের প্রতি আপসহীন এই নেতাকে বরণ করতে সারা দেশের মানুষ আজ উদগ্রীব ও প্রস্তুত।”
জাকির হোসেন শান্ত আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার নেতৃত্বেই দেশের মানুষ একটি গণতান্ত্রিক ও ভোটাধিকারভিত্তিক বাংলাদেশ ফিরে পাওয়ার স্বপ্ন দেখছে।”
তিনি জানান, আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখবেন—এই খবরে দেশের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।
সবশেষে তিনি বলেন, “আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই অভিভাবককে সুস্থ ও নিরাপদভাবে বাংলাদেশে ফিরিয়ে আনেন এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাকে শক্তি ও হায়াত দান করেন।”

