
সখীপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলা। বুধবার (৮ এপ্রিল ২০২৬) সখীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে এ মেলার আয়োজন করা হয়।
মেলার শুভ উদ্বোধন করেন সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবদুল্লাহ আল রনী। উদ্বোধনী অনুষ্ঠানে
এ সময় উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘খুদে বিজ্ঞানী’ হিসেবে নিজেদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা উপস্থাপন করে। বিভিন্ন স্টলে তারা আধুনিক প্রযুক্তি, যান্ত্রিক উদ্ভাবন এবং বিজ্ঞানভিত্তিক নানা মডেল প্রদর্শন করে, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। এসব উদ্ভাবনী প্রদর্শনী ভবিষ্যৎ প্রজন্মের প্রযুক্তিগত সম্ভাবনার একটি উজ্জ্বল চিত্র তুলে ধরে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি, সৃজনশীল চিন্তার বিকাশ এবং প্রযুক্তি বিষয়ে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

