
মো হাফিজুল ওয়ারেছ-সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সখীপুরে একমাত্র সর্বাধুনিক ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান “সখীপুর ক্যামব্রিয়ান স্কুল” এ তিনদিনব্যাপী বর্ণাঢ্য এক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ২ এপ্রিল রোজ বৃহস্পতিবার ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন জনাব অধ্যক্ষ রেনুবর রহমান। উক্ত অনুষ্ঠানে গতকাল ৪ এপ্রিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মীর আবুল হাসেম আজাদ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জনাব হাজী আব্দুল গণি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি ফারিহা সুলতানা মুন্নি, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এডভোকেট কায়সার আহমেদ, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সখীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল লতিফ, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোজাম্মেল হোসেন, যুবদল নেতা, ছাত্রদল নেতা সহ আরো অনেকে। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের কার্যক্রম দেখে প্রশংসা করেন ও পরবর্তীতে তারা বিভিন্নভাবে বিদ্যালয়ের জন্য সহযোগিতার আশ্বাস দেন।

