
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
কালীগঞ্জে বেপরোয়া গতির ইঞ্জিনচালিত নসিমনের (স্থানীয় নামে পরিচিত আলমসাধু) চাপায় মরিয়ম খাতুন নামে ৫(পাঁচ) বছরের ১(এক) শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২(বার) টার দিকে উপজেলার দুলালমুন্দিয়া-চাপরাইল সড়কের ভাটাডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মরিয়ম খাতুন ওই গ্রামের আব্দুল মান্নান শেখের একমাত্র সন্তান। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মরিয়ম নিজের বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। এসময় দ্রুত গতিতে আসা একটি ইঞ্জিনচালিত নসিমন তাকে সজোরে চাপা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার এসআই হাসনুজ্জামান ঘটনা সতত্যা নিশ্চিত করে জানান, আমরা হাসপাতালে আছি। এখন শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
