
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে এবং আর্তমানবতার সেবায় গাইবান্ধায় বিশেষ আর্থিক অনুদান কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাইয়া আলাল ফালাহ’।
আজ (১৭ মার্চ, ২০২৬) জেলা শহরের স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠান গাইবান্ধা আদর্শ শিক্ষালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদান প্রদান করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এ কে এম ফেরদৌস আলম।
হাইয়া আলাল ফালাহ এর
জেলার প্রধান এজেন্ট জনাব মোঃ ফয়সাল কবীর রানা, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবু হাসান আকন্দ,
বিশিষ্ট শিক্ষক জনাব জনাব নুরুন্নবী সরকার, বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ ফররুখ আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা জনাব সুলতান মাহমুদ, আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা আহ্বায়ক জনাব ওবায়দুর রহমান রাজু প্রমুখ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গাইবান্ধার বিভিন্ন এলাকার প্রায় ২০০০টি নিম্নবিত্ত পরিবার এবং অসুস্থ ব্যক্তিদের সহায়তার লক্ষ্যে এই নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রতিনিধিরা জানান, সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ ও এমন স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণ প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখছে। ভবিষ্যতে তাদের এই মানবিক কার্যক্রমের পরিধি গাইবান্ধার আরও তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে।
অনুদান পাওয়া এক ব্যক্তি আবেগপ্লুত হয়ে বলেন, “এই দুর্দিনে আর্থিক সহায়তাটুকু আমার পরিবারের জন্য অনেক বড় অবলম্বন হয়ে দাঁড়াবে। আমি এই সংগঠনের সমৃদ্ধি কামনা করি।”

