
মোঃ রুহুল আমিন রাসেল-লালমনিরহাট :
০৩ নভেম্বর ২০২৫ ইং তারিখে বিএনপি’র ২৩৭ প্রার্থীর নাম ঘোষনা করলেও বাদ পড়ে যায় লালমনিরহাট~২ আদিতমারী -কালিগন্জ উপজেলা।
এর প্রধান কারণ হচ্ছে ২ভাইয়ের মধ্যে পারিবারিক দ্বিধাদ্বন্দ্ব, এবং ২ ভাইয়ের মধ্যে বিরোধিতা,
(১) লালমনিরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল ও (২)কালিগন্জ বিএনপি’র আহ্বায়ক ও চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম৷
গত ২০১৮ সালে জাতীয় দ্বাদশ নির্বাচনে ধানের শীষের কান্ডারী হিসেবে, জনাব মোঃ রোকন উদ্দিন বাবুল মহাদয় কে নমুনেশন দেয়া হলেও, ভোট কারচুপির মাধ্যমে জিতে যায় ততকালীন ফেচিস্ট হাসিনার নৌকা প্রতিক নিয়ে, মোঃ নুরুজ্জামান আহম্মেদ।
এবার তারই ধারাবাহিকতায় নমুনেশনের জন্য আশা কড়ে নির্বাচনি প্রচার প্রচারনা চালাচ্ছেন, রোকন উদ্দিন বাবুল ও অপর প্রার্থী জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম, বলেন আমি দির্ঘদিন যাবন বিএনপির কেন্দ্রীয় কমিটির কথা মেনেই মাঠপর্যায়ে কাজ করে আসছি আমি ফেচিস্ট হাসিনার বিপক্ষে লড়াই করেছি এবং তাতে জয়লাভ করেছি, সে জন্য আমি আগামীর জন্য আদিতমারী ~কালিগন্জ এর গরিব দুঃখি মানুষের কান্ডাড়ি হতে চাই,
তাই মিটিং, মিছিল সহ সকল প্রকার জনসংযোগ চালিয়ে আসছি ৷এবং
জনাব,মোঃ রোকন উদ্দিন বাবুল জানায়,আমি ২০০৮ এর নির্বাচনের পর থেকেই অনেক নির্যাতন সয্য করেও পিছু-পা হইনি আমি আদিতমারী- কালিগন্জ এর মানুষের পাশে থেকে বিএনপিকে উৎজীবিত করে রেখেছি তাই আমি এখনও সকলের পাশে থেকেই কাজ করতে চাই।
আদিতমারী কালিগন্জ উপজেলার বিএনপি তৃণমূল নেতাকর্মীদের দাবি, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, উত্তরাঞ্চলের রংপুর বিভাগের বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তিনি সহ বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর শুভদৃষ্টি কামনা করে বলেন
ধানের শীষ প্রতিক দিতে কোন প্রকার ভুল সিদ্ধান্ত নেয়া না হয়,
একটি ভুল সিদ্ধান্তের কারণে আদিতমারী কালীগঞ্জ এই আসনটি যেনো হাতছাড়া না হয়ে পড়ে, দ্রুত সময়ের মধ্যে যেন যোগ্য প্রার্থির হাতে ধানের শীষ মার্কা তুলে দেয়া হয়৷
আদিতমারী ও কালীগন্জ থানা বিএনপি’র সকল নেতা কর্মিদের কথা আমাদের কোন ব্যক্তিগত মতামত নেই আমাদের দলীয় মনোনয়ন যাকে দেওয়া হবে বা ধানের শীষের প্রতিক দিবেন তার সঙ্গে নিরলস ভাবে কাজ করে যাবো, সেই সাথে আরও জানায়, কোনো ব্যাক্তির পিছনে ছুটবো না আমরা বিএনপির ধানের শীষের সাথে কাজ করবো ৷
ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়৷

