
মাসুম বিল্লাহ-খুলনা :
পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনা জেলা বিএনপির উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ০৬ মার্চ, শুক্রবার (১৬ রমজান) বিকেলে নগরীর খুলনা ক্লাব লিমিটেড মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “গণতান্ত্রিক আন্দোলনের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, জনগণকে সাথে নিয়ে বিএনপিকে সামনে এগিয়ে যেতে হবে। দলের অভ্যন্তরীণ সকল বিভেদ ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।” তিনি রমজান মাসের আধ্যাত্মিক শিক্ষা ধারণ করার আহ্বান জানান। এছাড়া তিনি সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং এ ব্যাপারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
আমন্ত্রিত অতিথিদের তালিকায় উপস্থিত ছিলেন,আলহাজ্ব আমীর এজাজ খান এমপি,এস এম শফিকুল আলম মনা সভাপতি খুলনা মহানগর বিএনপি, মোঃ শফিকুল আলম তুহিন সাধারণ সম্পাদকসখুলনা মহানগর বিএনপি,আসাদুজ্জামান মুরাদ মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,এস এম মনিরুল হাসান বাপ্পী ভারপ্রাপ্ত সদস্য সচিব জেলা বিএনপি।
এছাড়াও জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
উক্ত ইফতার মাহফিলে জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে সকলে একত্রে ইফতার গ্রহণ করেন।

