এম আব্দুল্লাহ হাসান আল-মাসুদ পেলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের অনুমোদিত কোচের স্বীকৃতি কারাতে অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন সুপরিচিত কারাতে খেলোয়াড়, সংগঠক ও বিচারক এম আব্দুল্লাহ হাসান আল-মাসুদ। তিনি বাংলাদেশ কারাতে ফেডারেশন কর্তৃক অনুমোদিত কোচ (Approved Karate Coach) হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছেন।
এম আব্দুল্লাহ হাসান আল-মাসুদ পিতা মোঃ নান্নু মিয়া ও মাতা সেফালী খানম-এর সন্তান। তিনি বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় বসবাস করছেন। দীর্ঘদিন ধরে কারাতে প্রশিক্ষণ, খেলোয়াড় গঠন এবং ক্রীড়া সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে তিনি দেশের কারাতে অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তিনি তাঁর প্রতিষ্ঠিত এস এস গ্রুপ অফ কারাতে একাডেমী-এর মাধ্যমে শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ সকল বয়সের শিক্ষার্থীদের জন্য কারাতে প্রশিক্ষণ, শরীরচর্চা ও আত্মরক্ষার কৌশল শিক্ষা প্রদান করছেন। তাঁর তত্ত্বাবধানে গড়ে ওঠা শিক্ষার্থীরা দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রতিযোগিতা ও ইভেন্টে অংশগ্রহণ করে সুনামের সঙ্গে কৃতিত্ব অর্জন করছে।
পেশাগত দায়িত্বের অংশ হিসেবে তিনি বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টের মাটিকাটায় অবস্থিত অনলাইন ফাউন্ডেশন স্কুলে ক্রীড়া শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সেখানে নিয়মিতভাবে কারাতে প্রশিক্ষণ প্রদান করছেন। পাশাপাশি ধানমন্ডিতে অবস্থিত সলিম কালচারাল সেন্টার-এও তিনি নিয়মিত কারাতে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এই স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের ক্রীড়া অঙ্গন ও যুব সমাজ গঠনে এক গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হচ্ছে। কারাতে প্রশিক্ষণের মাধ্যমে শারীরিক সুস্থতা, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও আত্মরক্ষার দক্ষতা গড়ে তুলে একটি সুস্থ, সচেতন ও শক্তিশালী সমাজ গঠনে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এম আব্দুল্লাহ হাসান আল-মাসুদের এই সাফল্যের জন্য তাঁকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একই সঙ্গে তাঁর ভবিষ্যৎ প্রশিক্ষণ ও ক্রীড়া কার্যক্রমের জন্য রইল সর্বাঙ্গীন সাফল্য কামনা।