
মুসলিম উদ্দীন, মীরসরাই, চট্টগ্রাম :
মীরসরাই উপজেলার মীরসরাই থানার আওতাধীন ১০ নং মিঠানালা ইউনিয়ন এর ০৮ নং ওয়ার্ডের তরব আলী কাজী বাড়ির মরহুম সলিমুল্লাহ কাজীর পুত্র সন্তান, সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, সুফিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি, জনাব কাজী নুরুল মোস্তফা স্যার আজ সন্ধ্যা ০৭.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাযার নামাজ আগামীকাল ১৫/০৭/২৬ইং রোজ বুধবার সকাল ১১ টায় উনার নিজ বাড়ির প্রাংগনে অনুষ্ঠিত হবে।
আমি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উনার জান্নাত কামনা করছি।
আমিন ইয়া রাব্বুল আলামীন।

